ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া নতুন আতঙ্কের নাম করোনা ভাইরাস। বর্তমানে এটি পৃথিবীর প্রায় সব দেশে ছড়িয়ে পড়েছে। বায়ু জনিত এই করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় আগামিকাল সোমবার (৫-এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য আবারও লকডাউন ঘোষণা করেছেন সরকার। সেই লক্ষে বাঘা উপজেলা প্রশাসন, থানা পুলিশ, দুই পৌরসভা এবং সাত ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়েছে মাস্ক বিতরণ কার্যক্রম। সেই সাথে জনগনকে সচেতন করতে চলছে মাইকিং।
রোববার বাঘা থানা পুলিশের পক্ষ থেকে জনগণকে সতর্ক করে মাইকিং সহ রাস্তায় মাস্ক বিতরণ করতে লক্ষ করা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, করোনা আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির সংস্পর্শে এলে কিংবা তার সঙ্গে হাত মেলালেও সংক্রমিত হতে পারে যে কেউ। তাই এ ভাইরাস থেকে বাঁচতে অবশ্যই মাস্ক ব্যবহার এর বিকল্প নেই। একই সাথে হ্যান্ড সেনিট্রেশন ব্যবহার বাধ্যতা মূলক।
এ কারণে সারা দেশ্যব্যাপী এখন মাস্ক ব্যবহারের জন্য প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিতারণ-সহ মাইকিং করানো হচ্ছে। এ প্রচার মাইক শুনে হাট-বাজারে অনেকেই ভিন্ন ধরনের মাস্ক বিক্রী করছেন। এ দিক থেকে যারা ক্রয় করছেন না কিংবা মাস্ক বিহিন বাইরে ঘুরে বেড়াচ্ছেন তাদের সতর্ক করতে মাইকিং করা সহ রাস্তায় নেমেছেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, দুই পৌর সভা এবং সাত ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারিগণ।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, প্রায় বছর হতে চললো মহামারি করোনা উপদ্রব। মাঝ খানে কিছুটা কমলেও তা আবার বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং অন্যকেউ এ দুর্যোগ মোকাবেলা সচেতন করতে হবে।


