IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘ভিয়েনায় পরমাণু ইস্যুতে আলোচনা ফলপ্রসূ হয়েছে’

‘ভিয়েনায় পরমাণু ইস্যুতে আলোচনা ফলপ্রসূ হয়েছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরান জানিয়েছে, পরমাণু ইস্যুতে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত আলোচনা ফলপ্রসূ হয়েছে।

মঙ্গলবার ভিয়েনার ইম্পেরিয়াল হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠকে যুক্তরাষ্ট্র ছাড়া ২০১৫ সালে ইরানের সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তির ছয় দেশের মধ্যে বাকি পাঁচ দেশ-চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।খবর আলজাজিরার।

ইরানের শীষ পর্যায়ের পরমাণু আলোচক এবং অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এ কথা বলেছেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই পরমাণু সমঝোতায় ফিরতে চায়, তা হলে তেহরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা একসঙ্গেই তুলে নিতে হবে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত পরমাণু সমঝোতাবিষয়ক যৌথ কমিশনের বৈঠকের অবকাশে ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেসটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই বৈঠকে আমেরিকার কোনো প্রতিনিধি উপস্থিত নেই। বৈঠকে শুধু ইরানের পরমাণু সমঝোতা ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যাতে অংশ নিয়েছে— ইরান, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি।

আরাকচি বলেন, ভিয়েনা বৈঠক শেষে পরমাণু সমঝোতায় টিকে থাকা সদস্য দেশগুলো আমেরিকার সঙ্গে কথা বলবে। এটি সম্পূর্ণ তাদের বিষয়। আমরা তাতে জড়িত থাকব না। আমরা শুধু পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে কথা বলব।

আরাকচি বলেন, পরমাণু সমঝোতা বাস্তবায়নের বিষয়টিকে ইরান খুবই গুরুত্ব দিচ্ছে, বরং গুরুত্ব দিচ্ছে না আমেরিকা। এ কারণে তারা এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে।

সমঝোতা অনুযায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ছিল। তাই এখন একবারেই সব নিষেধাজ্ঞা প্রত্যাহার চাইছে ইরান।

আমেরিকা যেহেতু এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে, সেহেতু তাদেরই উদ্যোগী হয়ে সমঝোতায় ফিরতে হবে এবং তার আগে অবশ্যই ইরানবিরোধী সব নিষেধাজ্ঞা একধাপে প্রত্যাহার করতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31