IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভা
Home >> খেলা >> হাসান আলিকে শুভেচ্ছায় ভাসালেন সানিয়া

হাসান আলিকে শুভেচ্ছায় ভাসালেন সানিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের তারকা পেসার হাসান আলি বাবা হয়েছেন। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি জানিয়েছেন, কন্যা সন্তান এসেছে তার ঘর আলো করে। এরপর তাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন সতীর্থরা। পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জাও তাকে শুভেচ্ছায় সিক্ত করেছেন।

পাকিস্তান দলের পেসার শাহীন শাহ আফ্রিদির টুইট, ‘মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক অনেক শুভেচ্ছা।’

ব্যাটসম্যান আহমেদ শেহজাদ লিখেছেন, ‘মাশাআল্লাহ! তোমার এবং ভাবীর জন্য অনেক শুভকামনা। ছোট্ট রাজকন্যা এবং ভাবীর জন্য দোয়াও রইলো।’

রোহাইল নাজির লিখেছেন, ‘অভিনন্দন বন্ধু। সর্বশক্তিমান আল্লাহ তোমাকে এমন সুন্দর একটি উপহার দিয়েছেন। অনেক অনেক দোয়া এবং শুভকামনা।’

মোহাম্মদ নেওয়াজ লিখেছেন, ‘অভিনন্দন হাসো (হাসান আলি)।’

সম্প্রতি রেকর্ড গড়া ইনিংস খেলা ফাখর জামানের টুইট, ‘মাশাআল্লাহ। আমার ভাইয়ের জন্য অনেক শুভকামনা।’

শাদাব খান লিখেছেন, ‘মাশাআল্লাহ ভাই, অনেক অনেক শুভেচ্ছা।’

পাকিস্তান নারী ক্রিকেট দলের তারকা বিসমাহ মারুফ লিখেছেন, ‘হাসান ভাই, অনেক অনেক শুভকামনা। মা ও কন্যার জন্য দোয়া রইলো।’

শুভেচ্ছা জানিয়েছেন হাসান আলির সতীর্থ শোয়েব মালিকের স্ত্রী ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জাও। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ‘লাভ’ রিয়েক্ট দিয়ে নতুন অতিথির জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।

এর আগে মঙ্গলবার রাজকন্যার জন্য সবার কাছে দোয়া চেয়ে হাসান আলি টুইটে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান উপহার দিয়েছেন। আমার রাজকন্যাকে আমাদের পরিবারে স্বাগতম। আশা করি, আমার ছোট্ট পরীর অনেক অনেক স্বপ্ন থাকবে এবং সর্বশক্তিমান তার জীবনে চলার পথে সব স্বপ্ন পূরণ করবেন। আমিন। সবাই তার জন্য দোয়া করবেন।’

২৬ বছর বয়সী হাসান আলি ২০১৯ সালের আগস্টে বিয়ে করেন সামিয়া আরজুকে। সামিয়া ভারতীয় বংশোদ্ভূত। এক বন্ধুর মাধ্যমে তার সঙ্গে পরিচয় হয় হাসানের। চলতি বছরের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31