IMG-LOGO

মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমহাদেবপুরে উৎসবমূখর পরিবেশে সমতলেরআদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসবসিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানানিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নজরুল বর্ষের সমাপনী, পুরস্কার পেল ক্ষুদে নজরুল প্রেমীরাআর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া প্রয়োজনরাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ রাসিকেরপোরশায় দূর্গাপুজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়িতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণসরকারি নির্দেশনায় আড়ানি পৌরসভায় মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি চলছে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> শতভাগ যাত্রী নিয়ে রাজশাহী ছেড়ে যাচ্ছে ট্রেন

শতভাগ যাত্রী নিয়ে রাজশাহী ছেড়ে যাচ্ছে ট্রেন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে প্রায় ছয় মাস পর স্বাভাবিক অবস্থায় ফিরেছে ট্রেন চলাচল। বুধবার থেকে আগের মতো প্রতি আসনে যাত্রী নেওয়া হচ্ছে। ফলে দীর্ঘদিন পর শতভাগ আসনে যাত্রী নিয়ে গন্তব্যে ছুটছে ট্রেন। তবে রেলে শতভাগ যাত্রী বহণ করা হলেও করলেও সামাজিক দুরত্বের বিষয়টি খুব বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।

জানা যায়, বুধবার থেকে অর্ধেক আসনে যাত্রী নেওয়ার নিয়ম বদল করে শতভাগ আসনে ট্রেনের টিকিট বিক্রি হলেও বন্ধ রয়েছে স্ট্যান্ডিং টিকিট। ফলে আপাতত যাত্রীদের দাঁড়িয়ে যাওয়ার সুযোগ বন্ধ রয়েছে। রাজশাহী রেলওয়ে স্টেশনে টিকিট ছাড়া প্রবেশের সুযোগ ও বন্ধ রয়েছে। এতে করে অতিরিক্ত যাত্রী দাঁড়িয়ে নেওয়ার সুযোগ কমেছে অসাধু রেল কর্মকর্তাদের।

বুধবার সকালে রাজশাহী রেলস্টেশনে গিয়ে দেখা যায়, কাউন্টারে ট্রেনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছে। বাকি ৫০ শতাংশ টিকিট অনলাইন থেকে কিনছেন যাত্রীরা। শতভাগ টিকিট দেওয়ার ফলে অনলাইন ও কাউন্টার থেকে যাত্রার ১০ দিন আগে অগ্রিম টিকিট কিনতে পারছেন যাত্রীরা। এর আগে সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর স্টেশনের কাউন্টার থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছিল গত শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে। কিন্তু তখন ও পূর্ব ঘোষণা ও সিদ্ধান্ত অনুযায়ী ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছিলো।

যাত্রীরা বলছেন, সকলের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এখন জনগনকে সচেতনভাবে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে চলাচল করতে হবে।

রাজশাহী রেলওয়ে স্টেশনে এক যাত্রী হাসান মাহমুদ জানান, ‘কর্তৃপক্ষ সকলের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমার ব্যক্তিগত মতে আরো কিছুদিন কর্তৃপক্ষ অপেক্ষা করা উচিত ছিল। কারণ আগামীতে শীত আসছে। আর করোনাভাইরাস এর বেশ কিছু লক্ষণ শীতের মধ্যে বেশি দেখা যায় মানুষের মধ্যে। তাই শীতকালীন সময় অন্তত কর্তৃপক্ষের দেখা উচিত ছিল যে ফলাফল কি বের হচ্ছে।’

আর এক যাত্রী লুবনা জানান, এখন সব দিক ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এজন্য যান, রেল সহ সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক করে দেওয়াটাই ভালো।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সকাল থেকেই শতভাগ যাত্রী নিয়ে সকল আন্তঃনগর এবং অন্যান্য ট্রেন চলাচল শুরু হয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ টিকিট কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

তিনি আরো জানান, রেলওয়ের পক্ষ থেকে প্রতিনিয়ত জনসাধারণকে স্বাস্থ্য বিধি মানার কথা বলা হচ্ছে এবং সকলের মাস্ক নিশ্চিত করতেও কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ