IMG-LOGO

বৃহস্পতিবার, ১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে ৪ বছরের শিশু কে ধর্ষণের চেষ্টা, ৩জনের নামে থানায় অভিযোগমাদকবিরোধী অভিযানে ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আরও ৪০ হাজারের শপথপ্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটকভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলসম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভাঅতিরিক্ত দামে এলপিজি বিক্রি হচ্ছে কি না, খতিয়ে দেখার নির্দেশ জ্বালানি মন্ত্রীর‘মিরপুর উচ্ছেদ অভিযানে সমন্বয়হীনতা ছিল, তদন্তের নির্দেশ’নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তাররাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও মুদি দোকান হস্তান্তরকুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় অসহায় মানুষের হাতে চেক তুলে দিলেন এমপি ডাঃ আব্দুল বারীসিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপগোদাগাড়ী মারোইল মোড় জামে মসজিদ থেকে কবরস্থান পর্যন্ত রাস্থা পাকা করার দাবি এলাকা বাসিরযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা হামলায় বেঁচেছিলেন মোজতবা খামেনি
Home >> টপ নিউজ >> রাজনীতি >> আওয়ামী লীগের ৮টি বিভাগীয় কমিটি গঠনের নির্দেশ

আওয়ামী লীগের ৮টি বিভাগীয় কমিটি গঠনের নির্দেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : সারাদেশে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে ৮ টি বিভাগীয় কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সভায় এই নির্দেশনা প্রদান করা হয়। দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সভা শেষে সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান। এর আগে গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, সারাদেশে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে ৮ টি বিভাগীয় কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে। যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ছাড়াও সভাপতিমন্ডলীর সদস্যরা এসব কমিটি গঠনে দায়িত্বে থাকবেন এবং বিভিন্ন বিভাগীয় কমিটিতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণও থাকবেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদকগণ যারা এখনো উপকমিটি জমা দেয় নি তাদেরকে আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের সাথে পরামর্শ করে কমিটি জমা দিতে সভা থেকে নির্দেশনা প্রদান করা হয়।

ওবায়দুল কাদের বলেন, তৃণমূল পর্যন্ত দলকে পূর্ণগঠন করার লক্ষ্যে যে সকল জেলা ও মহানগর সম্মেলন হয় নি তাদের কমিটি গঠন করতে হবে তবে তার আগে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সম্মেলনের কাজ শেষ করতে হবে।

ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার কমিটি করে জেলা সম্মেলন করার নির্দেশ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইতিপূর্বে যে সকল উপজেলা, জেলা, মহানগর এবং সহযোগী সংগঠনের সম্মেলন হয়েছে তাদের সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে কমিটি গঠন করে জমা দেওয়ার কথা থাকলেও অনেকেই জমা দেননি,যারা এখনো জমা দেয়নি তাদের আগামী সাত দিনের মধ্যে চূড়ান্ত কমিটি জমা দিতেই হবে।

ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন পর্যায়ের উপকমিটিতে ত্যাগী নেতাকর্মীদের এবং দুঃসময়ে দলের জন্য ত্যাগ স্বীকার করছেন তাদের মূল্যায়ন করতে হবে,কমিটি করার সময় কোন ভাবেই স্বজনপ্রীতি দেখানো যাবে না।

নির্বাচন কমিশন ঘোষিত ৬১টি ইউনিয়ন, ৩ টি জেলা পরিষদ এবং ৯টি উপজেলা পরিষদ নির্বাচনে যারা প্রার্থী হতে আগ্রহী তাদের আগামী ২০ সেপ্টেম্বেেরর মধ্যে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হতে মনোনয়ন পত্র সংগ্রহ এবং জমা দিতে হবে বলে জানান তিনি।

এ সময়ে ওবায়দুল কাদের স্বাস্থ্যবিধি মেনে সীমিত পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারেরও আহবান জানান।

আগামী ২৮ শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী পালনের লক্ষ্যে সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে মিলাদ মাহফিল, দোয়া এবং সীমিত আকারে সর্বপর্যায়ে আলোচনার মাধ্যমে দিবসটি পালনের আহবান জানান ওবায়দুল কাদের।

এছাড়াও তিনি দেশের মসজিদ,মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজনের অনুরোধ জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930