IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> চেন্নাইকে হারালো দিল্লী

চেন্নাইকে হারালো দিল্লী

ধূমকেতু নিউজ ডেস্ক : শিখর ধাওয়ান ও পৃথ্বি শ্ব’র অনবদ্য ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংসকে হেসেখেলেই হারিয়েছে দিল্লী ক্যাপিটালস। শনিবার রাতে আইপিএল-এর ১৪তম আসরের দ্বিতীয় ম্যাচে অভিজ্ঞদের নিয়ে গড়া চেন্নাই ১৮৮ রান জড়ো করেও হারাতে পারেনি তারুণ্যনির্ভর দিল্লীকে। ধোনি বাহিনী হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে।

মুম্বাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করে ধোনির চেন্নাই। দলের পক্ষে অর্ধশতক হাঁকান এক আসর পর আইপিএলে প্রত্যাবর্তন করা তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না। ৩৬ বলের মোকাবেলায় ৫৪ রান করেন তিনি। যে ইনিংসে ছিল ৩টি চারের সঙ্গে ৪টি ছক্কার মার।

এছাড়া মঈন আলী ২৪ বলে ৩৬, স্যাম কারান ১৫ বলে ৩৪ এবং রবীন্দ্র জাদেজা ১৭ বলে অপরাজিত ২৬ রান করেন। দিল্লী ক্যাপিটালসের পক্ষে ক্রিস ওকস ও আভেশ খান দুটি করে উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৩৮ রান তুলে ফেলে দিল্লী। ৯টি চার ও ৩টি ছক্কায় ৩৮ বলে ৭২ রান করে সাজঘরে ফেরেন পৃথ্বী শ্ব। অন্যপ্রান্তে শতকের সুযোগ সৃষ্টি করেও হাতছাড়া করেন থাকা শিখর ধাওয়ান। ১০টি চার ও দুই ছক্কায় ৫৪ বলে ৮৫ রান আসে তার ব্যাট থেকে।

শেষদিকে গিয়ে মার্কাস স্টয়নিসকে হারাতে হলেও হেটমেয়ারকে কোনও বল মোকাবেলা করতে না দিয়েই দলের জয় নিশ্চিত করেন পান্ট। ১২ বলে ১৫ করে অপরাজিত থেকে ৮ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করেন দিল্লী অধিনায়ক।

চেন্নাইয়ের শার্দূল ঠাকুর ২ উইকেট শিকার করলেও ৩.৪ ওভারে খরচ করেন ৫৩ রান। সেঞ্চুরি না পেলেও ম্যাচ সেরার পুরস্কারটা ঠিকই পেয়েছেন শিখর ধাওয়ান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31