ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে ৪০০ গ্রাম হেরোইনসহ আব্দুল কারিম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন আন্দিপুর এলাকার মুনসুর আলীর ছেলে।
সোমবার দুপুর ৩ টার দিকে গোদাগাড়ী থানাধীন পূর্ব উজানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন পূর্ব উজানপুর এলাকায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম হেরোইনসহ আসামী আব্দুল কারিমকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


