IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মহাদেবপুরে সজিনা গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

মহাদেবপুরে সজিনা গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে সজিনা গাছ থেকে পড়ে ইউনুস আলী (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার খাজুর ইউনিয়নের খোর্দকালনা বৈরাগীপাড়া গ্রামের মৃত আইয়ুব হোসেনের ছেলে।

নিহতের ছেলে আবু নওশাদ মিলন জানান, শুক্রবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় তার পিতা সজিনা পাড়ার জন্য বাড়ির পাশ্র্ববর্তী একটি সজিনা গাছে ওঠেন। কিন্তু অসাবধানতাবশত: একটি ছোট ডালে পা দিলে সে ডালটি ভেঙ্গে পড়ে। তার পিতাও নীচে পড়ে যান। নীচে পুঁইশাকের আড়ানী দেওয়া মাজানের কোনের বাঁশের সুঁচালো আগার উপর পড়লে বাঁশটি তার বুকে বিদ্ধ হয়। ফলে মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে।

পাশ্র্ববর্তী গ্রামের বাসিন্দা খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে দুপুরে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, এবিষয়ে থানা পুলিশকে কিছু জানানো হয়নি। বাদজুম্মা নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news