ধূমকেতু প্রতিবেদক : লকডাউনে যানবাহনসহ সবকিছু বন্ধ থাকায় জীবিকা নির্বাহের তাগিতে হারুপুর থেকে এভাবেই সাইকেলে বেঁধে বিক্রয়ের উদ্দেশ্যে রাজশাহীতে নিয়ে আসছিলো একজন ব্যাপারী। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর কোর্ট স্টেশন মোড়ে দেখা মিলে তার। ব্যাপারীর নাম শমসের আলী।
পথিমধ্যে শমসের আলী ধূমকেতু নিউজকে বলেন, আমি ছাগল কেনা-বেচা করি। লকডাউনের কারণে যানবাহন পাচ্ছি না। তাই এভাবেই সাইকেলে বেঁধে বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছি কসাইয়ের দোকানে।
ছাগলটির দাম জানতে চাইলে তিনি ধূমকেতু নিউজকে বলেন, ছাগলের দাম দশ হাজার টাকা। এই দাম পেলে ছাগলটি বিক্রয় করবেন অন্যথাই আবার বাসায় নিয়ে যাবেন বলেও জানান তিনি।


