IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> মৃত্যুর দ্বারপ্রান্তে পুতিনবিরোধী নেতা নাভালনি

মৃত্যুর দ্বারপ্রান্তে পুতিনবিরোধী নেতা নাভালনি

ধূমকেতু নিউজ ডেস্ক : কারাগারে থাকা রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো তার মৃত্যু হতে পারে। তার চিকিৎসার বিষয়ে এখনই গুরুত্ব দেয়া না হলে তাকে বাঁচানো সম্ভব হবে না।

চিকিৎসকরা বলছেন, তার রক্ত পরীক্ষার মাধ্যমে এটা ইঙ্গিত পাওয়া গেছে যে, তার কোনো সময় কার্ডিয়াক অ্যারেস্ট বা কিডনি অচল হয়ে যেতে পারে। এতে করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে এবং তার মৃত্যুও হতে পারে।

নাভালনি প্রায় ১৮ দিন ধরে অনসনে আছেন। তীব্র পিঠে ব্যথা এবং পা অবশ হয়ে যাওয়ায় তার যতটুকু চিকিৎসা দরকার তিনি তা পাচ্ছেন না। উপযুক্ত চিকিৎসার দাবি জানিয়েই তিনি অনসন করছেন। ভ্লাদিমির পুতিনের সমালোচক এবং দেশটির বিরোধী এই নেতার পিছনে উঠে পড়ে লেখেছে রুশ সরকার।

পুরোনো একটি মামলায় গত ফেব্রুয়ারিতে তাকে কারাগারে পাঠানো হয়। তার ব্যক্তিগত চিকিৎসক আনাসতাসিয়া ভেসিলিয়েভাসহ মোট চারজন চিকিৎসক তার সঙ্গে জরুরি ভিত্তিতে দেখা করার জন্য কারা কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছেন।

ওই চিঠিটি টুইটারে পোস্ট করেছেন ভেসিলিয়েভা। সেখানে বিশেষজ্ঞরা জানিয়েছেন, নাভালনির দেহে পটাশিয়ামের মাত্রা গুরুতর পর্যায়ে চলে গেছে। ফলে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে এবং তাকে হয়তো আর বাঁচানো যাবে না।

নাভালনির শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষার জন্য কারা কর্মকর্তাদের কাছে অনুরোধ করেছেন তার চিকিৎসকরা। কিন্তু এ বিষয়ে এখনও সাড়া পাননি তারা।

এর আগে ২০২০ সালের আগস্টে নাভালনিকে ক্যামিকেল নার্ভ এজেন্ট নোভিচক প্রয়োগ করে হত্যার চেষ্টা করা হয়। সে সময় তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। সে সময় নাভালনি অভিযোগ করেছিলেন যে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে ক্রেমলিনের পক্ষ থেকে এ বিষয়টি অস্বীকার করা হয়েছে।

নাভালনির স্ত্রী ইউলিয়া জানিয়েছেন, তার স্বামীর ওজন এখন ৭৬ কেজি (১৬৮ পাউন্ড)। অনসনে থাকার কারণে তার ওজন ৯ কেজি কমে গেছে।

নাভালনিকে বিষ প্রয়োগের হত্যা চেষ্টার পর থেকেই তার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন আলেক্সান্ডার পোলুপান। তিনি একটি পোস্টে নাভালনির ব্লাড টেস্টের ফলাফলের একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেন, এটা পুরোপুরি ইঙ্গিত করছে যে তার জরুরি চিকিৎসা সেবা প্রয়োজন। নাহলে আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো তার মৃত্যু হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31