IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রে একদিনে ৩টি পৃথক গোলাগুলির ঘটনায় ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রে একদিনে ৩টি পৃথক গোলাগুলির ঘটনায় ৬ জন নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টার মধ্যে তিনটি পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। রোববার এসব সহিংসতার সর্বশেষ ঘটনাটি ঘটেছে লুইসিয়ানায়। কেএসএলএ সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

লুইসিয়ানার শ্রেভেপোর্ট শহরে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা এ ঘটনার তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে। হাসপাতালে ভর্তিদের প্রকৃত সংখ্যা বা তাদের অবস্থা কেমন তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।

কেএসএলএ জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ওকসনার্স এলএসইউ হেলথ স্থানীয় অন্যান্য হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশের এক মুখপাত্র বলেন, ‘আজ সন্ধায় রাস্তায় একটি যানজটের খবর আমরা পাই। ওই যানজটের সময় একাধিক গুলির শব্দ শোনা গেছে।’

স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় একজন মাথায় গুলিবিদ্ধ হয়েছেন এবং অন্যরা একাধিকবার গুলিবিদ্ধ হয়েছেন।

শ্রেভেপোর্টে ঘটনাস্থলে পুলিশের কয়েকটি ইউনিট মোতায়েন করা হয়েছে।

রোববার টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে গোলাগুলিতে তিনজন মারা গেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রশাসন এক সাবেক পুলিশ কর্মকর্তাকে খুঁজছে। এছাড়া আরেক ঘটনায়, রোববার প্রথম প্রহরে উইকনসিনের কেনোশা কাউন্টিতে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত ও দু’জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ইন্ডিয়ানাপোলিসে ফেডএক্সের একটি অফিসে বন্দুকধারীর গুলিতে আটজনের নিহত হওয়ার মধ্যেই রোববার এই সহিংসতার ঘটনা ঘটলো। গত এক মাসে যুক্তরাষ্ট্রে অন্তত সাতটি গোলাগুলির ঘটনায় বহু মানুষের প্রাণহানি হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31