IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> শান্তিপুরে ফসলী জমিতে পুকুর খনন বন্ধে লিখিত অভিযোগ

শান্তিপুরে ফসলী জমিতে পুকুর খনন বন্ধে লিখিত অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় ফসলী জমিতে পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছে জমির মালিক নাছের মন্ডল। মৌখিক ভাবে পুকুর খনন করতে বাধা দিলেও সেটার তোয়াক্কা না করে খনন অব্যাহত রেখেছে প্রভাবশালীরা। খননকৃত ওই জমিতে বর্তমানে ধান রয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে গিয়ে লিখিত একটি অভিযোগ দাখিল করেন নাছের মন্ডল।

লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার যোগিপাড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের মৃত মেহের আলী সরদারের ছেলে নাসিম সরদার জোরপূর্বক নাছের মন্ডলের ৩ ফসলী জমি সহ বেশ কয়েক জন কৃষকের জমিতে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করছে। সরকারী নির্দেশ অমান্য করে রাতের আঁধারে চালানো হচ্ছে খনন কাজ। পুকুরটি খনন করা হলে আশপাশের জমিসহ রাস্তার ব্যাপক ক্ষতি হবে। পুকুর খনন করতে জমি না দিলেও জোর পূর্বক সেখানে পুকুর খনন করছে নাসিম সরদার।

এদিকে জমির শ্রেণী পরিবর্তন করা যাবে না মর্মে মহামন্য আদালত একটি নির্দেশনা জারি করেছে। সরকারী নির্দেশ অমান্য করে দিব্যি সেখানে পুকুর খনন করা হচ্ছে।

অভিযোগকারী নাছের মন্ডল বলেন, পুকুর খনন করতে আমার জমি কোন ভাবেই লিজ দিবো না। তারপরও জোরপূর্বক নাসিম সরদার আমার জমিতে পুকুর খনন করছে। প্রশাসনের ভয়ে দিনের বেলায় খনন না করে রাতে খনন করছে পুকুর। এখানে পুকুর খনন করা হলে পাশের জমিতে বর্ষা মৌসুমে পানি বেধে জলাবদ্ধতার সৃষ্টি হবে। এতে অন্য জমিও আস্তে আস্তে অনাবাদী হয়ে পড়বে। সেই সাথে পুকুরের উপরের রাস্তাটিও ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এতে চলাচলে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে লোকজনকে।

এদিকে পুকুর খননকারী নাসিম সরদারের ছেলে ওয়াসিম সারোয়ার বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে তাই বর্তমানে পুকুর খনন বন্ধ রাখা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ বলেন, কৃষি জমিতে পুকুর খনন হচ্ছে এমন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পুকুর খনন বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন ব্যক্তি অবৈধ ভাবে কৃষি জমিতে পুকুর বা দীঘি খনন করতে পারবে না বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31