IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> টপ নিউজ >> যেভাবে ১০ মিনিটে অজ্ঞাতের পরিচয় বের করা সম্ভব

যেভাবে ১০ মিনিটে অজ্ঞাতের পরিচয় বের করা সম্ভব

ধূমকেতু প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে পাওয়া যায় অজ্ঞাত লাশ। এসব লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় পরিবার যেমন তাদের খোঁজ পায় না, তেমনি মামলার রহস্যও উদ্ঘাটিত হয় না। তবে প্রযুক্তি ব্যবহার করে অজ্ঞাত লাশের পরিচয় এখন ১০ মিনিটেই শনাক্ত করা সম্ভব।

যে প্রযুক্তি ব্যবহার করে গত শুক্রবার রাজশাহীতে মুহুর্তেই ড্রামে বন্দি নার্সের লাশের পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে তাৎক্ষনিকভাবে লাশের পরিচয় গোপন রেখে খুনিকে ধরতে মাঠে নেমে পড়ে পিবিআই সদস্যরা। তাতে তারা সফলও হয়।

পিবিআই রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানায়, প্রযুক্তি ব্যবহারে মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যে পরিচয় পাওয়া সম্ভব। একজন জীবিত ও সতেজ মানুষের ক্ষেত্রে ২ থেকে ৩ সেকেন্ড সময় লাগে। আর মৃত মানুষের ক্ষেত্রে ১০ মিনিট সময় লাগে। যদিও মৃত ওই মানুষটির ফিঙ্গার প্রিন্ট কাজ না করে তাহলে অন্য প্রযুক্তি ব্যবহার করা হয়।

তিনি আরও জানান, অনেক সময় মরদেহ পঁচে-গলে যায়। সেই ক্ষেত্রে অন্য প্রযুক্তি ব্যবহার করতে হয় আমাদের। সবমিলে মরদেহের ৬০ শতাংশ ফিঙ্গার প্রিন্ট মেশিনে সাপোর্ট করলে পরিচয় শনাক্ত করা সম্ভব। এমন প্রযুক্তি ব্যবহার করে তারা রাজশাহীর বেশিকিছু আলোচিত হত্যা মামলার রহস্য উদঘাটন করেছেন।

গত শুক্রবার নগরীর অদূরে সিটি হাট থেকে ৩০০ গজ পশ্চিমে একটি ডোবায় ড্রামের মধ্যে লাশ দেখে স্থানীয়রা শাহমখদুম থানায় খবর দেয়। এসময় পুলিশের সর্বোচ্চ চেষ্টায় মেলেনি নিহত ওই তরুণীর পরিচয়। থানা-পুলিশ যখন তার নাম-পরিচয় বের করতে হিমশিম খাচ্ছে, তখন ঘটনাস্থলে আসে পিবিআই সদস্যরা। এরপরে আসে ডিবি ও সিআইডি। তারাও পৃথকভাবে তদন্ত শুরু করে লাশ নিয়ে।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানায়, ঘটনাস্থলে পিবিআই কর্মকর্তারা এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করেন নিজেদের একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে। ‘ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার’ দিয়ে ওই তরুণীর আঙ্গুলের ছাপ সংগ্রহ করেন তারা। এরপর নির্বাচন কমিশনের তথ্যভান্ডার থেকে তাঁর পরিচয়ের পুরো তথ্য নিয়ে আসা হয়।

এরপরে পিবিআই জানতে পারে ওই তরুণীর নাম-পরিচয়। তার নাম শ্রীমতি ননিকা রানী রায় (২৩)। এরপর শুরু হয় অনুসন্ধান। অনুসন্ধানে বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল। ঘটনার পেছনে জড়িতদের খুঁজতে মাঠে নামে পিবিআই সদস্যরা। ওই নিহত তরুণীর বাড়ি ঠাকুরগাঁও জেলায় যান পিবিআই সদস্যরা। এর পরে পরিবারের সদস্যদের সাথে কথা বলে নিশ্চিত হয়- ওই তরুণীর যোগাযোগ ছিলো কার সাথে।

ওই ব্যক্তিকে শনাক্তে জোর তৎপরতা চালায় পিবিআই। বেরিয়ে আসে পুলিশ কনস্টেবল নিমাই চন্দ্র সরকারের (৪৩) নাম। তার বাড়ি পাবনার আতইকুলার চরাডাঙ্গা গ্রামে অভিযান চালানো হয়। সেখানে না পেয়ে নাটোরের লালপুরে বোন-জামাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় নিমাই চন্দ্রকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে জড়িতের কথা স্বীকার করে।

এসময় ৫-৬ বছরের প্রেমের সম্পর্ক ছাড়াও নিজে জিআরপি থানায় কর্মরত বলে জানায় পিবিআইকে। এর আগে স্বজনের অসুস্থতার কথা বলে ছুটিও নিয়েছিলেন নিমাই বলে পিবিআইকে জানায়। পরে নিমাইসহ বাকি সহযোগীদের গ্রেপ্তার করা হয়। একে একে খুলতে থাকে মামলার জট। বেরিয়ে আসে হত্যাকান্ডের পেছনের রহস্য।

এসময় গ্রেপ্তার নিমাই হত্যাকান্ডের পরিকল্পনার কথা স্বীকার করে আসামিরা কে কী কাজ করেছে তাও বলে। পিবিআই জানায়, গ্রেপ্তার কবির আহম্মেদ (৩০), সুমন আলী (৩৪) ও আব্দুর রহমানকে (২৫)। হত্যাকান্ডের মামলায় আদালতে চালান দেওয়া হয়। এছাড়া রিমান্ড আবেদন করা হয়েছে।

পিবিআই সূত্রে জানা গেছে, প্রযুক্তি ব্যবহার করে বেশি কিছু বড় বড় ঘটনার রহস্যও উদঘাটন করেছে। এর উল্লেখযোগ্য ২০১৮ সালের ১৫ ডিসেম্বর পবায় ১২ বছরের শিশু হাসিনাকে ধর্ষণ ও গলা কেটে হত্যা করা হয়। তিন বছর পরে হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন করে পিবিআই। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার দায়ে নাজমুল হককে গ্রেপ্তার করা হয়।

এছাড়া ২০১৬ সালের ২২ এপ্রিল নগরীর আবাসিক হোটেল নাইসের একটি কক্ষ থেকে মৃত অবস্থায় রাবির ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মিজানুর রহমান এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সুমাইয়া নাসরিনের লাশ উদ্ধার করা হয়। ঘটনার দেড় বছর পর মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে পিবিআই এই হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন করে। এতে হোটেলের দুই কর্মচারীসহ ছয় আসামিকে অভিযুক্ত করা হয়।

এছাড়া ২০১৪ সালের ২৩ নভেম্বর মা আকলিমা খাতুন (৪৫) ও ছেলে জাহিদুল ইসলাম (২৫) নিজ ঘরে খুন করা হয়। বাগমারা দেউলা গ্রামে হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে পিবিআই। তারা গ্রেপ্তার করে সন্দেহভাজন তিন ব্যক্তিকে। গ্রেপ্তার ব্যক্তিরা আদালতে আওয়ামী লীগের নেতা আবুল হোসেন ওরফে আবুল মাস্টারকে এ হত্যাকান্ডের মূল হোতা হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31