IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রাজশাহীতে ধরা পড়লো পুলিশের ভুয়া এসআই

রাজশাহীতে ধরা পড়লো পুলিশের ভুয়া এসআই

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছে এক ভুয়া এসআই। সাধারণ মানুষ হয়েও বাংলাদেশ পুলিশের এসআই পরিচয় দিয়ে পুলিশে চাকুরীর আশ্বাস ও কণ্যা পক্ষের অভিভাবকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে অবশেষে গোয়েন্দা পুলিশের জালে আটক হয়ে ভুয়া এসআই ফিরোজ আহমেদ ওরফে আতিক (৩৫)।

পুলিশের হাতে আটক প্রতারক কখনো আরএমপির মতিহার, রাজপাড়া থানা ও বোয়ালিয়া থানায় কর্মরত আছে বলে অবিবাহিত মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে বিয়ের আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। আবার কখনো বিশেশে উচ্চ শিক্ষা গ্রহণের কথা বলে কণ্যা পক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। মূলত প্রতারণা করে টাকা আত্মসাৎ করাই ছিল তার নেশা। তিনি নগরীর এয়ারপোর্ট থানার বায়া পালপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে। সোমবার দিবাগত রাত ১২ টা থেকে আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভুয়া এসআইকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।

এ তথ্য নিশ্চিত করে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল জানান, নগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফিরোজ আহমেদ ওরফে আতিক নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে চাকুরী প্রদানের আশ্বাস ও বিয়ের প্রলোভন দেখিয়ে কণ্যা পক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। বিষয়টি জানার পর ডিবির একটি দল গতকাল সোমবার দিবাগত রাত ১২টা থেকে আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভুয়া এসআই ফিরোজ আহমেদ ওরফে আতিককে আটক করে।

আটকের পর আসামী ফিরোজ জিজ্ঞাসাবাদে জানিয়েছে, গত ৩/৪ বছর যাবৎ নগরীর বিভিন্ন এলাকার সহজ-সরল বেকার যুবকদের চাকুরীর প্রলোভন দিয়ে তাদের অভিভাবকদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। সে নিজেকে কখনো আরএমপির মতিহার, রাজপাড়া থানা ও বোয়ালিয়া থানায় কর্মরত আছে বলে বিয়ে করার উদ্দেশ্যে অবিবাহিত মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে বিয়ের আশ্বাস দিয়ে কণ্যা পক্ষের থেকে টাকা হাতিয়ে নিয়েছে। আবার কখানো বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের কথা বলে টাকা হাতিয়ে নিয়েছে। এ নিয়ে ভুক্তভোগী পরিবার কর্তৃক মামলা দায়েরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31