IMG-LOGO

শুক্রবার, ২৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল‘সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ’দেশে ডেঙ্গুতে দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেসসিরাজগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হতে পারে‘আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে’সর্বোচ্চ বিপজ্জনক’ অবস্থায় হরমুজ প্রণালিগোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হারতাইওয়ানে ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পিরাজশাহী থেকে অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায়
Home >> রাজনীতি >> সমঝোতার চেষ্টায় হেফাজত

সমঝোতার চেষ্টায় হেফাজত

hefajot

ধূমকেতু নিউজ ডেস্ক : হেফাজতে ইসলামের কয়েকজন নেতা গ্রেপ্তার হওয়ার পর সরকারের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে দলটি। ইতোমেধ্যে হেফাজতের কয়েকজন নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন। সেসময় স্বরাষ্ট্রমন্ত্রীকে কওমি মাদ্রাসা খুলে দেয়া এবং ধরপাকড় বন্ধ করার জন্য অনুরোধ জানান হেফাজত নেতারা।

ধরপাকড়ের বিষয়ে মন্ত্রী বলেন, ‘ঢালাওভাবে ধরপাকড় হচ্ছে না, বরং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই ধরপাকড় করে আইনের আওতায় আনা হচ্ছে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে।’

কওমি মাদ্রাসা খুলে দেয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ার।’

জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে হেফাজতের নেতারা মূলত নিজেদের একটি অরাজনৈতিক সংগঠন হিসাবে আশ্বস্ত করার চেষ্টা করেছেন।

সংগঠনটির একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় হেফাজতের কোনো কর্মসূচি ছিল না- সেটা তারা বোঝাতে চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে।

হেফাজতের ওই নেতা আরও জানিয়েছেন, তারা মনে করছেন, সরকার তাদেরকে প্রতিপক্ষ বা রাজনৈতিক শক্তি হিসাবে দেখছে। সেজন্য তারা সরকারকে বোঝাতে চাইছেন যে, হেফাজতে ইসলাম সরকারের কোনো প্রতিপক্ষ নয়।

তিনি বলেন, সরকার যেন কঠোর অবস্থান থেকে সরে এসে হেফাজত নেতাদের গ্রেপ্তার অভিযান বন্ধ করে এবং গ্রেপ্তারকৃতরা যাতে আইনগত সব সহায়তা নিতে পারে- সে ব্যাপারে তারা সরকারের সাথে সমঝোতার চেষ্টা করছেন।

এদিকে, হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জেহাদী বলেছেন, একটা ভুল বোঝাবোঝি কারণে সরকারের সাথে তাদের দূরত্ব সৃষ্টি হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় সেটাই মূল বিষয় ছিলো।

তিনি বলেন, ভুল বোঝাবুঝিতো আছে। এগুলোর নিরসন হলে অগ্রগতি সাধিত হবে ইনশাআল্লাহ। ভুল বোঝাবুঝির কারণেইতো দূরত্ব সৃষ্টি হয়। তার মানে এই নয় যে আমরা সরকারের ভেতরে ছিলাম। আমরা স্বতন্ত্রভাবেই হেফাজতের কাজ করছিলাম।

নুরুল ইসলাম জেহাদী আরও বলেন, ‘গত ২৬, ২৭ এবং ২৮ মার্চ অনাকাঙ্খিত বা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেজন্য আমরা মনে করলাম, কিছু আলাপ আলোচনা করলে ভুল বোঝাবুঝির নিরসন হবে। এই ধারণা নিয়ে হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করি। উভয় পক্ষের কথার মাধ্যমে আশা করা যায় যে, ভুল বোঝাবুঝির অবসান হবে।’

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার রাতে হেফাজত নেতারা নিজেরা বৈঠকে বসেন। সূত্রমতে, সেই বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, একটি নিঃশর্ত ক্ষমা চাওয়া সংক্রান্ত চিঠি প্রধানমন্ত্রীর কাছে তারা দেবেন। তবে সেই চিঠি প্রকাশের জন্য গণমাধ্যমকে দেয়া হবে, নাকি গোপনে প্রধানমন্ত্রীর কাছে দেয়া হবে, তা নিশ্চিত হওয়া যায়নি।

হেফাজতের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, হেফাজতের চট্টগ্রামের দুই নেতাকে এই চিঠির খসড়া তৈরি করার দায়িত্ব দেয়া হয়েছে। ২৬ এবং ২৭ মার্চের ঘটনার জন্য দুঃখ প্রকাশ এবং এখানে হেফাজতের যদি কোনো ভূমিকা থাকে সেই ভূমিকার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়েছে। এই চিঠিতে কওমি মাদ্রাসা খুলে দেয়া এবং আলেম-ওলামাদের গ্রেপ্তার না করাসহ বেশকিছু অনুরোধ জানানো হবে প্রধানমন্ত্রীকে। তবে কবে এই চিঠিটি পাঠানো হবে, সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930