IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> প্রবাস >> করোনা নিয়ে সরকারবিরোধী পোস্ট সরাল টুইটার

করোনা নিয়ে সরকারবিরোধী পোস্ট সরাল টুইটার

fb twetter

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারত সরকারের নির্দেশে করোনা নিয়ে সরকারবিরোধী পোস্ট সরাল সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার।

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় ভারত সরকারের পদক্ষেপের সমালোচনা করা এ সব টুইট বার্তা সরিয়ে নিতে আইনি নির্দেশ পাঠিয়েছিলেন দেশটির তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে এ পদক্ষেপ নেয় টুইটার।খবর টাইমস অব ইন্ডিয়ার।

সরকারি হাসপাতালের করুণ দশা, অক্সিজেন সংকট ও করোনা রোগীদের চিকিৎসার করুণ অবস্থা নিয়ে এমপি থেকে শুরু করে বলিউড অভিনেতারা পর্যন্ত সামাজিকমাধ্যমে সমালোচনামুখর হয়ে উঠেছেন।

টুইটারের এক মুখপাত্র গণমাধ্যমকে জানান, ভারত সরকারের আইনি অনুরোধের ভিত্তিতে বেশ কিছু টুইটবার্তা আটকে দেওয়া হয়েছে।

টুইটার জানায়, সরকারের সমালোচনামূলক কিছু টুইটবার্তা সরিয়ে নিতে নয়া দিল্লি একটি তাৎক্ষণিক নির্দেশ জারি করে।

২৩ এপ্রিল ভারত সরকারের এ সংক্রান্ত আইনি নির্দেশনা পায় টুইটার। এসব টুইট বার্তার মধ্যে রেভনাথ রেড্ডি নামের একজন আইন প্রণেতা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী মলয় ঘটক এবং অবিনাশ দাস নামের এক চলচ্চিত্র নির্মাতার টুইটও রয়েছে।

সরকারি অনুরোধপত্রে ভারতের ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইনের কথা উল্লেখ করা হয়। এক বিবৃতিতে টুইটারের মুখপাত্র বলেন, আমরা যখন একটি বৈধ আইনি অনুরোধ পাই, আমরা সেটি টুইটারের নীতিমালা ও স্থানীয় আইনের নিরিখে পর্যালোচনা করি।

কোন পোস্ট যদি টুইটারের নীতিমালা ভঙ্গ করে, তাৎক্ষণিকভাবে তা সরিয়ে ফেলা হয়। যদি সেটা টুইটারের নীতিমালা ভঙ্গ না করে, কিন্তু একটি নির্দিষ্ট আইনি এলাকার আইনে বেআইনি বিবেচিত হয়, সে ক্ষেত্রে আমরা শুধু ওই এলাকা, অর্থাৎ ভারত থেকে ওই টুইটবার্তায় প্রবেশ বন্ধ করে দিই।

মুখপাত্র আরও জানিয়েছেন, টুইটবার্তা আটকে দেওয়ার বিষয়টি অ্যাকাউন্টধারী ব্যক্তিদের তারা সরাসরি জানিয়েছেন এবং এটাও জানিয়েছেন টুইটবার্তাটি বন্ধ করে রাখার বিষয়ে তাদের প্রতিষ্ঠানকে আইনি নির্দেশ দেওয়া হয়েছে।

প্রযুক্তি সংবাদভিত্তিক ওয়েবসাইট টেকক্রানচ এর আগেই ভারত সরকারের এই পদক্ষেপ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তারা জানায়, এই নির্দেশ শুধু টুইটার একাই পায়নি।

ভারতের স্বাস্থ্য দপ্তর শনিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সাড়ে তিন লাখ মানুষের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে সেখানে। করোনা নিয়ে এমনিতেই নাস্তানাবুদ অবস্থা ভারতের, তার ওপর সমালোচনার ঝড় গোদের উপর বিষফোঁড়ার মতোই ভোগাচ্ছে দেশটির সরকারকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31