IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে শিশু ধর্ষণ, আসামী গ্রেপ্তারে পুলিশের নমনীয়তার অভিযোগ

নিয়ামতপুরে শিশু ধর্ষণ, আসামী গ্রেপ্তারে পুলিশের নমনীয়তার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে চকলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার কয়েক ঘন্টা পর শিশুটিকে গ্রামীণ ক্লিনিক প্যাথলজি, ঝিলিম রোড, চাঁপাইনবাবগঞ্জ ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রথমে ১ এপ্রিল নাচোল থানায় পরে ঘটনার স্থান নিয়ামতপুর থানায় হওয়ায় ১৬ এপ্রিল নিয়ামতপুর থানায় পুনরায় মামলা দায়ের করা হয়।

এলাকাবাসী ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, ২৩ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় নাচোল উপজেলার পিরপুর সাহানাপাড়া গ্রামের এমদাদুল হকের ছেলে মাহফুজের ৫ বছরের শিশু কন্যা ও প্রতিবেশীর আরেক শিশু কন্যা বাড়ীর পার্শ্বে খেলা করছিল। এ সময় প্রতিবেশী একরামুল হকের ছেলে রাসেল বাবু (১৭) চকলেট খাওয়ার লোভ দেখিয়ে বাড়ী হতে ৩শ গজ উত্তরো নিয়ামতপুর থানাধীন জোতালী মৌজায় অবস্থিত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের ঘরে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় শিশুকে আসামীর মা রেনুকা বেগম শিশুটিকে কান্নাকাটি অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে বাড়ী নিয়ে আসে। পরে শিশুর বাবা-মা শিশুকে রক্তাক্ত অবস্থায় দেখে জিজ্ঞেস করলে শিশুটি সব বলে দেয়। পরে শিশুটিকে চিকিৎসার জন্য গ্রামীণ ক্লিনিক প্যাথলজি, ঝিলিম রোড, চাঁপাইনবাবগঞ্জে ভর্তি করা হয়। এ ঘটনায় ১ এপ্রিল নাচোল থানায় একটি ২০০০ সালের শিশু ও নারী নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) ৯(১) ধারায় মামলা হয়। মামলা নং-১/৪২। তদন্তে ঘটনাস্থল নিয়ামতপুর হওয়ায় ১৬ এপ্রিল পুনরায় একই ধারায় নিয়ামতপুর থানায় পুনরায় মামলা দায়ের করা হয়। মামলা নং-১৪/৭০। গভীর নলকূপটির অপারেটর আসামী রাসেলের বাবা একরামুল হক।

ধর্ষিতা শিশু কন্যার পিতা এ প্রতিবেদককে বলেন, মামলা দায়ের হলে পুলিশ শুধুমাত্র একদিন তদন্তে আসে। এসে চলে যায়। আসামীকে গ্রেপ্তারের জন্য তেমন কোন ভূমিকা পালন করছেন না। পুলিশ উল্টো আমাদেরকেই আসামীর খবর জানাতে বলে। আমরা আসামীর খবর দিলে তারা গ্রেপ্তার করবে।

শিশুটির মা বলেন, আমরা গরীব মানুষ কাজের জন্য সবাইকে বাইরে যেতে হয়। সেদিনও কাজের জন্য আমরা বাইরে ছিলাম। তখন আমার মেয়ে ও আমার ভাইয়ের মেয়ে বাড়ীর পার্শ্বে খেলা করছিল। সে সময় আমাদের প্রতিবেশী একরামুল হকের ছেলে রাসেল বাবু চকলেটের লোভ দেখিয়ে ডিপ ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পুলিশ আসামী গ্রেপ্তারে গড়িমসি করছে। কোন তৎপরতা নেই তাদের। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, ঘটনার একমাস তিনদিন পর আমার থানায় মামলা হয়েছে। ভুল বুঝাবুঝির কারণে মামলা নাচোল থানায় হয়েছিল। ভিকটিম শিশু এবং অভিযুক্ত শিশু। তাই অভিযুক্তকে আসামীও বলা যাবে না আবার গ্রেপ্তারও দেখানো যাবে না। আইনের সাথে সাংঘর্ষিক। অভিযুক্ত খোঁজা হচ্চে। তাকে পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31