IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নুরের বিরুদ্ধে কুমিল্লায় মামলা

নুরের বিরুদ্ধে কুমিল্লায় মামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আরও দুটি মামলা করা হয়েছে কুমিল্লায়।

আওয়ামী লীগকে কটাক্ষ করে বক্তব্য ও ধর্মীয় মূল্যবোধে আঘাতের অভিযোগে মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব সেলিম সরকার ও বাঙ্গরাবাজার থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া বাদী হয়ে দুটি মামলা করেন।

মামলা দুটির বিষয়ে রবিবার রাতে নিশ্চিত করে মুরাদনগর ও বাঙ্গরাবাজার থানা পুলিশ।

জানা যায়, রোববার দুপুরে মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব সেলিম সরকার, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ও সভাপতি আতিকুর রহমান হেলাল অভিযোগ দায়ের করেন।

পরে সদস্য সচিব সেলিম সরকারের অভিযোগটি আমলে নেয় মুরাদনগর থানা পুলিশ।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান বলেন, স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব সেলিম সরকার, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ও সভাপতি আতিকুর রহমান হেলাল একই সময়ে অভিযোগ করেন। পরে সদস্য সচিব সেলিম সরকারের অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে।

অন্যদিকে বাঙ্গরাবাজার থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া মামলায় উল্লেখ করেন, গত ১৪ এপ্রিল ফেসবুক লাইভে এসে সাবেক ঢাকসু ভিপি নুরুল হক নুর উসকানিমূলক, আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। এরই প্রতিবাদের অংশ হিসেবে স্বেচ্ছাসেবক লীগের একজন কর্মী হিসেবে নুরের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য বাঙ্গরাবাজার থানায় একটি অভিযোগ করেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31