IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে তিন বছরে কমেছে ৬৬.২ মিলিমিটার বৃষ্টিপাত

রাজশাহীতে তিন বছরে কমেছে ৬৬.২ মিলিমিটার বৃষ্টিপাত

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : এক সময় রাজশাহীতে প্রচুর বৃষ্টিপাত হতো। কিন্তু বর্তমানে আস্তে আস্তে সে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসছে। প্রতিবছর কমছে বৃষ্টিপাতের পরিমাণ। খরাপ্রবণ হয়ে উঠছে রাজশাহী। তিন বছরের নির্দিষ্ট একটি মাসের (এপ্রিল) বৃষ্টিপাতের হিসেবেও কমার সংকেত দিচ্ছে। তবে ২০১৯ থেকে ২০২১ সাণ পর্যন্ত শুধু এপ্রিল মাসগুলোর হিসেবে বৃষ্টিপাত কমেছে ৬৬ দশমিক ২ মিলিমিটার। এক সমীকরণে দেখা গেছে, ২০১৯-২০ সালের এপ্রিলে বৃষ্টি হলেও এবছর (২০২১) এপ্রিলে বৃষ্টির দেখা নেই বললেই চলে। ২০১৯-২০ সালে এপ্রিল মাসে ১০ দিন করে বৃষ্টিপাত হয়েছে।

তবে ২০১৯ সালের শুধু এপ্রিল মাসের তুলনায় কম বৃষ্টি হয়েছে ২০২০ সালের এপ্রিলে। আর ২০২১ সালের এপ্রিল মাসে মাত্র তিনদিন বৃষ্টিপাত হয়েছে। তবে ঠিকঠাক বৃষ্টি না হওয়াকে বিশেষজ্ঞরা দায়ি করছেন- জলবায়ু পরিবর্তনকে।

জানা গেছে, ২০১৯-২০ সালের মার্চ মাসে বৃষ্টির দেখা মিলেছিল। এবছর (২০২১) তাও হয়নি। বৃষ্টির প্রথম দেখা মিলেছে ১০ এপ্রিল। তাও মাত্র দুই মিলিমিটার। ২০১৯ সালে শুধু এপ্রিল মাসে ১০ দিনে ১১৩ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ২০২০ সালের এপ্রিলের ১০ দিনে বৃষ্টি হয়েছে ৩২ দশমিক ৭ মিলিমিটার । যা ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে বৃষ্টি কমেছে ৮১ দশমিক ২ মিলিমিটার। আর চলতি বছরের পুরো এপ্রিলের ২৭ তারিখ পর্যন্ত তিনদিনে বৃষ্টিপাত হয়েছে ১৫ মিলিমিটার। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে বৃষ্টিপাত কম হয়েছে ১৭ দশমিক ১ মিলিমিটার।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ২০২০ সালের নভেম্বর মাস থেকে ২০২১ সালের ৯ এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাত হয়নি রাজশাহীতে। ২০২০ সালের জানুয়ারি মাসে ৬দিনে ১৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। ফেব্রæয়ারির তিনদিনে দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এছাড়া এপ্রিল মাসে বৃষ্টি হয় ১০ দিন। এসময় ৩১ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

জানা গেছে, ওই মাসে ২৭ তারিখে ৫ দশমিক ৪ মিলিমিটার, তার পরেরদিন ৫ দশমিক ৪ মিলিমিটার, তার পরের দিন ২৯ তারিখে ১৮ দশমিক ৪ মিলিমিটার, ২৪ তারিখে ১ মিলিমিটার, ২২ তারিখে দশমিক ৬ মিলিমিটার, ২০ তারিখে দশিমক ৭ মিলিমিটার ও ১২, ১৩ ও ১৫ তারিখ মিলে দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই বছরের (২০২০) আগস্ট মাসে ২০ দিনে বৃষ্টিপাত হয়েছে ১৪৩ দশমিক ৭ মিলিমিটার। সেপ্টেম্বর মাসে ১৭ দিনে বৃষ্টিপাত হয়েছে ২১৪ মিলিমিটার। অক্টোবর মাসে সাত দিনে বৃষ্টিপাত হয়েছে ৯৮ দশমিক ৩ মিলিমিটার ও নভেম্বর মাসে একদিনে দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সর্বশেষ চলতি বছরের ১০ এপ্রিল প্রথম রাজশাহীতে বৃষ্টিপাত হয়। এদিন ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস। এছাড়া তার দুদিন পরে বৃষ্টিপাত হয়েছে ৭ দশমিক ৪ মিলিমিটিরা। এছাড়া ২২ এপ্রিল শেষ বৃষ্টিপাত হয় রাজশাহীতে। এদিন ৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক কামাল উদ্দিন জানান, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে সময় মতো বৃষ্টিপাত হচ্ছে না।

বৃষ্টিপাত কমার বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক রেজাউর রহমান বলেন- দিন দিন বিভিন্ন কারণে পৃথিবীর উষ্ণতা বাড়ছে। হচ্ছে জলবায়ু পরিবর্তন। সময় অনুযায়ী ঋতুর মিল নেই। উত্তরণের বিষয়ে তিনি বলেন- পৃথিবীর উষ্ণতা কমাতে হবে। এতে করে বনায়নের বিকল্প নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31