ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে চার কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বুধবার সকালে নগরীর খড়খড়ি এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাগুরার দলহাড়া এলাকার জাকির হোসেন (৩৫) ও রাজশাহীর পবার দাউদপুর গ্রামের শফিকুল ইসলাম (৩৬)। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, জাকির ও শফিকুল প্রাইভেটকারে গাঁজা নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের প্রাইভেটকারটিও জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


