IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> ফাইনালের পথে ম্যানসিটি

ফাইনালের পথে ম্যানসিটি

psg

ধূমকেতু নিউজ ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে পিএসজিকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। তবে প্রথমে এগিয়ে গিয়েছিল পিএসজিই। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে অসাধারণ এক জয় তুলে নিল ব্লুজরা। তাতে ফাইনালের পথে এগিয়ে গেল পেপ গার্দিওলার দল।

বুধবার (২৮ এপ্রিল) রাতে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলের জয় পায় ম্যানসিটি। মার্কুইনহোসের গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন কেভিন ডে ব্রুইনে। পরে জয়সূচক করেন রিয়াদ মাহরেজ। দ্বিতীয় লেগে নিজেদের ঘরের মাঠে পিএসজিকে রুখে দিতে পারলেই ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে যাবে ম্যানচেস্টার।

ঘরের মাঠে ম্যাচের ১৫ মিনিটেই লিড নেয় পিএসজি। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে ডি মারিয়ার উড়িয়ে মারা বলে বক্সের মধ্যে মাথা লাগিয়ে জালে জড়ান মার্কুইনহোস। এই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে পিএসজি।

বিরতির পর ঘুরে দাঁড়ায় ম্যানসিটি। আর এক গোলে এগিয়ে থাকার সুবাদে রক্ষণাত্মক হয়ে পড়ে পিএসজি। যার ফায়দা নেয় পেপ গার্দিওলার শিষ্যরা, একের পর এক আক্রমণে আদায় করে নেয় জোড়া গোল।

৬৪তম মিনিটের মাথায় সমতা ফেরে ম্যানচেস্টার। এ সময় ডি বক্সের বাইরে থেকে শট নেন কেভিন ডি ব্রুইন। তার নেওয়া শট বক্সের মধ্যে এক ড্রপ খেয়ে জালে আশ্রয় নেয়। পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস বিষয়টি বুঝেই উঠতে পারেননি।

আর ৭১তম মিনিটের মাথায় লিড নেয় সিটি। এ সময় বক্সের সামনে ফ্রি কিক পায় স্কাই ব্লুজরা। ফ্রি কিক নেন রিয়াদ মাহরেজ। তার নেওয়া কিক পিএসজির মানব দেয়ালের ফাঁক গলে বুলট গতিতে জালে আশ্রয় নেয়। গোলরক্ষক নাভাস ঝাপিয়ে পড়েও রুখতে পারেননি বল।

পিএসজি ম্যাচের ৭৭তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয়। এ সময় ইকলে গুনদোগানকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইদ্রিসা গুয়েয়ি। বাকি সময় আর ম্যাচে ফিরতে পারেনি তারা।

এদিন কিলিয়ান এমবাপে করতে পারেননি তেমন কিছু। পিএসজির সবচেয়ে বড় তারকা নেইমার দারুণ দুটি সুযোগ তৈরি করলেও পাননি সাফল্যের দেখা।

আগামী মঙ্গলবার ম্যানসিটির মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে পিএসজি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31