IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> অর্থনীতি >> পুঁজিবাজারে বৃদ্ধি পেয়েছে সূচক ও লেনদেন

পুঁজিবাজারে বৃদ্ধি পেয়েছে সূচক ও লেনদেন

bank

ধূমকেতু নিউজ ডেস্ক : শেয়ার বিক্রির চাপে দিনভর সূচক ওঠা-নামার মধ্যদিয়ে সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সূচকের উত্থানের মধ্যদিয়ে পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন উভয় বাজারে সূচক ও বেশির ভাগ শেয়ারের দামের পাশাপাশি বেড়েছে লেনদেনও। এ নিয়ে চলতি সোম ও মঙ্গলবার দুদিন দরপতনের পর বুধ ও বৃহস্পতিবার সূচকের উত্থান হলো।

আগের দিনের মতই বৃহস্পতিবারও বিমা, সিমেন্ট এবং মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৭৭ পয়েন্টে।

এদিন বিমা তালিকাভুক্ত ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ১১টির, আর অপরিবর্তিত ছিল তিনটি কোম্পানির শেয়ারের। ফলে দাম বাড়ার শীর্ষ ১০-এর তালিকায় উঠে এসেছে সাত বিমা কোম্পানির শেয়ার। এছাড়াও মিউচ্যুয়াল ফান্ড খাতের ৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে নয়টির, আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের ইউনিট প্রতি শেয়ারের।

এসব প্রতিষ্ঠানের পাশাপাশি বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা, ইউনিলিভার কেয়ার, ম্যারিকো এবং রেনেটাসহবেশ কিছু বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আর তাতে সূচক ও লেনদেন উভয় বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৮ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ পয়েন্টে। তবে বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ১ দশমিক ৪৪পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১০ পয়েন্টে।

বৃহস্পতিবার লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১২৮টির, অপরিবর্তিত রয়েছে ৭১টির। মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৭২ কোটি ৫১ লাখ ৯৬ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৯৪০ কোটি ৩২ লাখ ৪৬ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে প্রায় আড়াইশ কোটি টাকা লেনদেন বেড়েছে।

দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, প্রভাতী, প্যারামাউন্ট, সিটি জেনারেল, সোনার বাংলা, ঢাকা ইনস্যুরেন্স এবং ইস্টার্ণ ইনস্যুরেন্স লিমিটেড, ভিএফএসটিডিএল, কিপিসিএল এবং এইচ আর টেক্সটাইল লিমিটেড।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল- বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ, লংকাবাংলা ফাইন্যান্স, রিপাবলিক ইনস্যুরেন্স, রবি আজিয়াটা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৭৭ বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৬৭পয়েন্টে।

লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ৯৬টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৬টির। লেনদেন হয়েছে মোট ৫৭ কোটি ১৩ লাখ ১৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৯ কোটি ৮১ লাখ ৮৬ হাজার টাকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031