IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> জুসপানে অজ্ঞান করে ২ কিশোরীকে গণধর্ষণ

জুসপানে অজ্ঞান করে ২ কিশোরীকে গণধর্ষণ

ধূমকেতু নিউজ ডেস্ক : সুনামগঞ্জে জুসপানে অজ্ঞান করে দুই কিশোরীকে গণধর্ষণের ঘটনায় পালিয়ে থাকা প্রধান আসামি আলমগীর মিয়াকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার রাতে তাকে সুনামগঞ্জের জামালগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

আটক আলমগীর সুনামগঞ্জের জামালগঞ্জের চানপুর আবুরহাটির বজলু মিয়ার ছেলে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেট, সিপিসি-৩ সুনামগঞ্জ কোম্পানী অধিনায়ক লে.কমান্ডার সিঞ্চন আহমেদ।

তিনি জানান, শুক্রবার সন্ধায় নেত্রকোনার মোহনগঞ্জের বামেরচর গ্রামে ভগ্নিপতির বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় আলমগীরকে আটক করা হয়।

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল রাতে জুসপানে অজ্ঞান করে দুই কিশোরীকে গণধর্ষণ করা হয়।

এ ঘটনার পরদিন ২৭ এপ্রিল এক কিশোরীর বাবা বাদী হয়ে উপজেলা সদর ইউনিয়নের চাঁনপুর আবুরহাঁটি গ্রামের বজলু মিয়ার ছেলে আলমগীর মিয়া ও একই গ্রামের হরমুজ আলীর ছেলে টমটমচালক আবুল কালামকে অভিযুক্ত করে থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, পোশাক কারখানা চালু হয়েছে, এমন খবরে রাজধানীর ঢাকার কামরাঙ্গীরচরে গার্মেন্ট কারখানায় কাজে যোগ দিতে ওই দুই কিশোরী সুনামগঞ্জের জামালগঞ্জের চাঁনপুরবাজারে এসে বাস ধরতে সোমবার সন্ধ্যায় টমটমে রওনা হয়।

তাদের মধ্যে একজন পোশাক শ্রমিক (১৪) ও তার সঙ্গে ঢাকায় বাবা-মায়ের কাছে ফিরতে রওনা দেয় অপর এক কিশোরী ।

টমটমচালক উপজেলার আবুল কালাম ওই সময় তার বন্ধু আলমগীরকেও টমটমে উঠিয়ে নেয়। একপর্যায়ে জামালগঞ্জ ফেরিঘাটে এসে বাস ধরতে দুই কিশোরী টমটম থেকে নেমে যেতে চাইলে ঢাকামুখী বাস চলাচল বন্ধ রয়েছে বলে চালক আবুল কালাম তাদের ফের বাড়ি ফিরে যেতে বলে। তখন ওই টমটমে ফের দুই কিশোরী গ্রামের বাড়ির দিকে রওনা হয়।

টমটমে থাকা চালকের বন্ধু আলমগীর দুই কিশোরীকে পথিমধ্যে ফুঁসলিয়ে জুসপানে বাধ্য করে। জুসপানে দুজন ধীরে ধীরে শরীরের ভারসাম্য হারিয়ে অজ্ঞান হয়ে পড়লে টমটম থেকে নামিয়ে উপজেলার চাঁনপুর গ্রামের নিকটবর্তী হাওরের কান্দায় (তীরে) ক্ষীরাক্ষেতে নিয়ে চালক ও তার বন্ধু দুই কিশোরীকে গণধর্ষণ করে সংজ্ঞাহীন অবস্থায় ফেলে রেখে চলে যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news