IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> জাতীয় >> লিড নিউজ >> দেশে একদিনে আরও ৬০ জনের মৃত্যু

দেশে একদিনে আরও ৬০ জনের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জন প্রাণ হারিয়েছেন।এ নিয়ে দেশে করোনায় প্রাণ হারালেন মোট ১১ হাজার ৫১০ জন। আর গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতি ভাইরাসটি ধরা পড়েছে ১ হাজার ৪৫২ জনের শরীরে।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানা গেছে। এর আগে গত ১৯ এপ্রিল ১১২ জনের সর্বোচ্চ মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এটি দেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড। এর আগে গত ১৬ ও ১৭ এপ্রিল করোনায় ১০১ জন করে মারা যান। আর ১৮ এপ্রিল করোনায় মারা যান ১০২ জন। দেশে প্রথম রেকর্ড মৃত্যু হয় সর্বাত্মক লকডাউনের প্রথম দিন ৯৬ জনের মৃত্যুর মধ্যদিয়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৪৫২ জন নিয়ে দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৭ লাখ ৬০ হাজার ৫৮৪ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে করোনা পরিস্থিতি।

কিন্তু এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে।গত বছরে এত মৃত্যুর সংখ্যা দেখেনি দেশ। তবে এ বছরই আক্রান্ত ও মৃত্যু রেকর্ড হারে বাড়তে থাকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31