IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> আদিবাসীর ধানক্ষেতে রাসায়নিক প্রয়োগে সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষতি

আদিবাসীর ধানক্ষেতে রাসায়নিক প্রয়োগে সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষতি

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে আদিবাসী যষ্টি বারোয়ারের জমিতে রাসায়নিক প্রয়োাগ করে সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষতি করেছে প্রতিপক্ষরা। এ বিষয়ে যষ্টি বারোয়ার সুবিচারের দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। 

উপজেলার খেলনা ইউনিয়নের চকমুগলিশ (বেড়াতলী) গ্রামের মৃত বেরগা বারোয়ারের পুত্র যষ্টি বারোযার লিখিত অভিযোগে উল্লেখ করেন, ভাতগ্রাম (মালপুকুরিয়া) গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র জাহাঙ্গীর আলম (৪৫) সহ আরো ৫/৬ জন গত ২৮ এপ্রিল রাতে চকমুগলিশ (বেড়াতলী) মৌজার সিএস ২১ নম্বর খতিয়ানের ৪ একর ২৮ শতক জমিতে রাসায়নিক স্প্রে করে ধান নষ্ট করে বলে অভিযোগে উল্লেখ করেন। এতে যষ্টি বারোয়ারের প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ক্ষতি হয়। 

যষ্টি বারোয়ার আরও জানান, ‘২০১৮ সালে নওগাঁ জেলা বিজ্ঞ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর আদালতে বিবিধ কেস নম্বর -০৮/১৮ (ধামইরহাট) রুজু হলে, বিজ্ঞ আদালত ২৯/৬/১৯৫৬ তারিখের ৫৩৫৭ নং সৃষ্টি করা আব্দুর রহিম বরাবর হস্তান্তর করা দলিলটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সম্পাদন হওয়ায় ১৯৫০ এর ৯৭ (৭) ধারার বিধানমতে বাতিল ঘোষণা করেন। ‘ধান পাকার মুহূর্তে বিষ প্রয়োগে ব্যাপক ক্ষতিসাধন করায় যষ্টি বারোয়ার অর্থকষ্টে পড়েছেন। তিনি ধানে বিষ প্রয়োগকারীদের সমুচিত শাস্তি দাবি করেন। 

অভিযুক্ত জাহাঙ্গীর আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যে জমি নিয়ে কথা বলা হচ্ছে সেগুলো আমারই জমি, আর যষ্ঠি বারোয়ারই আমার জমিতে জোর করে ধান লাগিয়েছে, আদালতের মামলায় তারাই হেরে গেছে, এখনও মামলা চলমান আছে, পরিস্থিতি ঘোলাটে করতে তারাই জমিতে কিটনাষক দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।’

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মমিন জানান, এ ধরনের অভিযোগ আমার কাছে কেউ করেন নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news