IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়ালকে হারিয়ে ফাইনালে চেলসি

উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়ালকে হারিয়ে ফাইনালে চেলসি

ধূমকেতু নিউজ ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে চেলসি। টমাস টুখেলের ছোঁয়ায় ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারিয়ে ৯ বছর পর ফাইনাল নিশ্চিত করলো চেলসি।

বুধবার (৫ মে) রাতে সেমিফাইনাল দ্বিতীয় লেগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। প্রথম লেগে রিয়ালের মাঠে ১-১ ড্র করে ফেরা ইংলিশ দলটি দুই লেগ মিলিয়ে ৩-১ অগ্রগামিতায় ফাইনালের টিকেট কাটল।

অবশ্য রিয়াল মাদ্রিদের জন্য চেলসির পাশাপাশি বড় বাঁধা ছিল তাদের কোচ টমাস। জার্মান এই কোচের বিপক্ষে জিনেদিন জিদান কখনোই জিততে পারেননি। ২০১৬ সাল থেকে পাঁচবারের দেখায় হয়েছিলেন পরাজিত। ষষ্ঠবারেও পারেননি সেই পরিসংখ্যান বদলাতে।

পুরো ম্যাচে চেলসির একচ্ছত্র আধিপত্য দেখা যায়। মাত্র এক-তৃতীয়াংশ সময় বল দখলে রেখেও প্রায় পুরোটা সময়ই প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ায় তারা। গোলের উদ্দেশে মোট ১৫টি শট নেয় দলটি, এর পাঁচটি ছিল লক্ষ্যে।

ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে রাতে চেলসি প্রথমার্ধে একটি ও দ্বিতীয়ার্ধে একটি গোল করে। রিয়াল বেশ কিছু সুযোগ তৈরি করেও সেগুলো থেকে গোল আদায় করে নিতে পারেনি।

ঘরের মাঠে ম্যাচের ১৮তম মিনিটেই বেন কাহিলের ক্রস থেকে জালে বল জড়িয়েছিল চেলসির টিমো ওয়ার্নার। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়। এরপর করিম বেনজেমা গোল করে ফেলেছিলেন প্রায়। কিন্তু তার নেওয়া শট চেলসির গোলরক্ষক ইডুয়ার্ডো মেন্ডি বামদিকে ঝাপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন।

২৮তম মিনিটের মাথায় লিড নেয় চেলসি। এ সময় ব্লুজদের কাই হাভেটজ রিয়ালের গোলরক্ষক থিবাউট কোর্তোয়ার মাথার ওপর দিয়ে বল পাস করেন। কিন্তু সেটি বারে লেগে ফিরে আসে। ফিরে আসা বলে হেড দিয়ে ফাঁকা পোস্টে জড়ান ওয়ার্নার। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইংলিশ ক্লাবটি।

বিরতির পর চেলসি আরও উজ্জীবিত পারফরম্যান্স দেখায়। সে তুলনায় রিয়াল ছিল কিছুটা নির্জীব। সুযোগ তৈরি করে চলে চেলসি। ৮৫তম মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় ডানদিক থেকে পুলিসিক বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন ম্যাসন মাউন্টকে। তিনি কাছ থেকে ডান পায়ের শট বল জালে পাঠান।

তাতে ২০১১-১২ আসরে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম প্রতিযোগিতাটির ফাইনালে উঠল চেলসি।

২৯ মে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও চেলসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31