IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> অর্থনীতি >> সময় বাড়ল ব্যাংক লেনদেনের

সময় বাড়ল ব্যাংক লেনদেনের

bank

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধের মধ্যে সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে আর্থিক খাতের সেবার পরিধি আরও বাড়ানো হয়েছে।

এর মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর লেনদেনের সময় আরও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। আজ থেকে সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চলবে। ব্যাংকগুলো খোলা থাকবে সাড়ে ৩টা পর্যন্ত। এ সময়সূচি আগামী ১৬ মে পর্যন্ত বহাল থাকবে।

বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো এবং আসন্ন ঈদের কারণে লেনদেনের চাপ বাড়ায় ব্যাংকগুলোর জন্য নতুন লেনদেন সময়সূচি ঠিক করেছে কেন্দ্রীয় ব্যাংক। আলোচ্য সময়ে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোতে এ সময়সূচি অনুযায়ী লেনদেন হবে।

এতে বলা হয়, ঈদের আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধে এবং রপ্তানি বাণিজ্যের স্বার্থে ঢাকা মহানগর, আশুলিয়ার টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ চট্টগ্রামের অবস্থিত ব্যাংকের পোশাক শিল্পের ব্যবসার কার্যক্রমের সঙ্গে জড়িত শাখাগুলো ১০ মে শবেকদরের ছুটির দিনেও খোলা রাখতে হবে।

ঈদ ১৪ মে পালিত হলে ১৩ মে সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে। একই সঙ্গে কাজের সমন্বয়ের জন্য ব্যাংকগুলোর প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলোও খোলা রাখতে হবে। এদিকে অপর এক সার্কুলারে আগামী ১৬ মে পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঢাকায় একটি ও প্রতি জেলায় একটি করে শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এসব শাখায় গ্রাহকরা লেনদেন করতে পারবেন।

উল্লেখ্য, সব জেলায় আর্থিক প্রতিষ্ঠানগুলোর শাখা নেই। কিছু জেলায় একটি করে শাখা আছে। এদিকে গ্রাহকদের সুবিধার্থে এটিএম সেবা সার্বক্ষণিক চালু থাকবে।

বুথগুলোতে পর্যাপ্ত টাকার সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে অনলাইন লেনদেন সব সময় চালু রাখতে হবে। এটিএম বুথ থেকে দিনে সর্বোচ্চ এক লাখ টাকা তোলা যাবে। বিভিন্ন অ্যাপসের মাধ্যমেও ওই পরিমাণ টাকা স্থানান্তর করা যাবে। শেয়ারবাজারে লেনদেন : শেয়ারবাজারে লেনদেন সকাল ১০টা থেকে দেড়টা পর্যন্ত চলবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031