IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মসজিদে মসজিদে দোয়া

মহাদেবপুরে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মসজিদে মসজিদে দোয়া

khaleda

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ্য বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় উপজেলা সদরের কেন্দ্রীয় জামেহ মসজিদে দোওয়া মাহফিলের আয়োজন করা হয়।

এছাড়া উপজেলা সদরের বাসস্ট্যান্ড জামেহ মসজিদ, কুশার সেন্টার জামেহ মসজিদ, বাগানবাড়ী জামেহ মসজিদ, পুরাতন হাসপাতাল জামেহ মসজিদ, লিচু বাগান জামেহ মসজিদেও অনুরুপ দোওয়া মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার (৭ মে) পবিত্র জুম্মাতুল বিদার দিনে জুম্মার নামাজের শেষে অসংখ্য মুসল্লি দোওয়ায় অংশ নেন। বিএনপি মহাদেবপুর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াছাৎ হায়দার টগর এর আয়োজন করেন।

অন্যদের মধ্যে দোওয়া মাহফিলে মহাদেবপুর সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কিউ, এম, সাঈদ টিটো, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম ইয়াজদানী সাম্মী, ১নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখার সাবেক আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের নেতা শিহাব রায়হানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মহাদেবপুর কেন্দ্রীয় বাজার জামেহ মসজিদের পেশ ইমাম মাওলানা জিল্লুর রহমান মুনাজাত পরিচালনা করেন। এছাড়া অন্যন্য মসজিদে উপজেলা বিএনপির সভাপতি কারাবন্দী আলহাজ্ব রবিউল আলম বুলেটসহ সারাদেশের অসুস্থ্য নেতাকর্মীদের সুস্থ্যতা কামনা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news