IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘ইসলামকে কলুষিত করেছে হেফাজত’

‘ইসলামকে কলুষিত করেছে হেফাজত’

ধূমকেতু নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। এই শান্তির ধর্মকে কলুষিত করেছে হেফাজত ইসলামের নেতাকর্মীরা। সহিংসতা ও নাশকতা ইসলামের কাজ নয়। সহিংসতা ও নাশকতার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজ শুক্রবার বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামের মধুপুর মাদরাসা এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালের সহিংসতা ও নাশকতা চালিয়েছে। এর মধ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ও বাড়ি, ঘর ভাঙচুর, লুটপাটসহ বেশকিছু লোক আহত এ ঘটনায় সিরাজদিখান থানায় ১০টি মামলা হয়েছে।

তিনি আরো বলেন, আমি নিজে এসে দেখে গেলাম, আমি আপনাদের সাথে ওয়াদা করছি যারা এই সহিংসতার সাথে জড়িত তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসব।

মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী দুর্বার গতিতে এগিয়ে চলেছেন। তিনি নিজেও একজন মুসলমান, তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, সময় মতো তাহাজ্জুদ পড়েন, কোরআন পড়েন। তার হাতে বাংলাদেশ। তিনি কোরআন-সুন্নাহর বাইরে কিছু করেন না।

এ সময় ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোমেন আলি, সিরাজদিখান উপজেলার আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজুল ইসলাম উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বালুচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুবকর সিদ্দিক উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31