IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> টপ নিউজ >> সরিয়ে ফেলা হলো ৮০ ঝুরি অপরিপক্ক আম, ব্যবসায়ীকে পালাতে দিলেন যুবলীগ নেতা

সরিয়ে ফেলা হলো ৮০ ঝুরি অপরিপক্ক আম, ব্যবসায়ীকে পালাতে দিলেন যুবলীগ নেতা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : আম প্রধান অঞ্চল হিসাবে খ্যাত রাজশাহীর বাঘা উপজেলার কিছু অসাধু ব্যবসায়ী বেশি দাম পাওয়ার আসায় মৌসুমের শুরুতে অপরিপক্ক আমে ক্যামিকেল ব্যবহার করে তা চালান দেন রাজধানী-ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে। এতে আমের শুনাম ক্ষুন্ন হয়। এ জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে গত তিন বছর ধরে আম পাড়ার সময় বেধে দেওয়া হচ্ছে। এ বছর নির্দেশনা রয়েছে ১৫ মে’র পর থেকে কেবল গুঠি আম পাড়া যাবে। তবে এ নিয়ম মানেননি বাঘার তেপুকুরিয়া গ্রামের নইর কসাই দুই পুত্র আম ব্যবসায়ী মনির ও মমিনুল। তারা গত বছরও একই কাজ করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিয়েছেন বলে জানান এলাকাবাসী।

তেপুকুরিয়া গ্রামের যুবলীগ নেতা আবু সাইদ বৃটেন শুক্রবার (৭ মে) সন্ধ্যার পর স্থানীয় এক গণমাধ্যম কর্মীকে জানান, তাদের এলাকার মনির ও মমিনুল শুক্রবার দিন ব্যাপী ৮০ ঝুরি (ক্যারেট) অপরিপক্ক আম পেড়েছে। এর মধ্যে অর্ধেক লকনা ও অধেক গুটি। এই আমে ক্যামিকেল স্প্রে করা হচ্ছে, ঢাকায় চালান দেওয়ার উদ্দেশ্য।

এ খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা ও বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামকে তাৎক্ষনাত বিষয়টি অবগত করেন ঐ সাংবাদিক। এরপর মিলনের বাড়িতে ছুটে যান তিনিসহ আরো দুই সাংবাদিক। এ সময় মিলন বাড়িতে ছিলনা। তার চারটি ঘরের মধ্যে দুটি ছিল তালাবদ্ধ। তার স্ত্রীকে ঘরের তালা খুলতে বললে চাবি মিলনের কাছে আছে বলে জানান। ততক্ষন পর্যন্ত প্রশাসনের লোকজন সেখানে উপস্থিত হয়নি।

এসময় সাংবাদিকদের সাথে ছিলেন, স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম ও যুবলীগ নেতা বৃটেনসহ আরো অনেকে। ঘটনা জেনে মিলনকে মোবাইল করেন ইউপি সদস্য ও যুবলীগ নেতা বৃটেন। অবশেষে তিনি আসেন, তবে ১ ঘন্টা পর। এরপর তার কাছে আম দেখতে চাইলে তিনি ২০ ক্যারেট আম পাড়ার কথা স্বীকার করেন।

মিলন সাংবাদিকদের বলেন, আম দেখাতে গেলে আপনারা ছবি উঠাবেন। এতে করে আমার মান ক্ষুন্ন হবে। তার চেয়ে আপনাদেরকে কিছু অর্থ দেই আপনারা চলে যান। এতে করে আম ও তার পরিমান দেখার আগ্রহ বেড়ে যাই সাংবাদিকদের। তবে মিলন কোনভাবেই সাংবাদিকদের ম্যানেজ করতে পারেননি। এই ফাঁকে তিনি স্থানীয় সোর্স ও যুবলীগ নেতা বৃটেন এর সাথে ফাঁকে গিয়ে ফিস-ফিস করে কথা বলেন। অতঃপর মিলনকে শু-কৌশলে পালাতে দেন ঐ নেতা।

এ ঘটনার পরে সাংবাদিকরা থানায় এসে পুলিশের স্বরনাপন্ন হন। পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা এসিল্যান্ড মহাদ্বয়কে বিষয়টি অবগত করে তাদের সহায়তা কামনা করেন। এরপর এসিল্যান্ডকে বিষয়টি জানানো হলে তিনি নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলতে বলেন। নির্বাহী কর্মকর্তাকে ফের ফোন করে পুরো ঘটনা বলা হলে তিনি বিষয়টি দেখছি বলে ফোন কেটে দেন। এর কিছুক্ষন পর তেপুকুরিয়া গ্রামে প্রবেশ করে বাঘা থানা পুলিশের পিকাপ। কিন্তু দুই ভাইয়ের কাওকে না পেয়ে ব্যর্থ হয়ে ফিরে আসে পুলিশ।

স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও ইউপি সদস্য রেজাউল করিমসহ এলাকাবাসীরা অভিযোগ করে গণমাধ্যম কর্মীদের বলেন, সরকারি নিষেধ অমান্যকারি এই দুই সহচর অত্যান্ত মুনাফা লোভী ব্যবসায়ী। তারা গত বছর আম মৌসুমের শুরুতে একই কাজ করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিয়েছিল। এবারও ঠিক একই কাজ করলো। এদের ছাড় দেয়া ঠিক হবেনা। তাদের বিরুদ্ধে কার্যত ব্যবস্থা নেয়া ভীষন জরুরী। তা না হলে তাদের দেখে অন্য ব্যবসায়ীরাও একই সুযোগ নিবে।

লোকজন আরো জানান, এই দুই ভাই সুদের ব্যবসা করে খুব অল্প সময়ে অনেক টাকার মালিক বনেছেন। এ কারণে এলাকার সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাই। লোকজনের দাবি, আজকের মধ্যে ঘটনার সাথে সম্পৃক্ত দুই ভাইকে আটক করলে ৮০ ক্যারেট অপরিপক্ক আম বেরিয়ে পড়বে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31