IMG-LOGO

শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পবিত্র‌ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী‌ মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়ারাজশাহীতে কুরআনের পাখীদের নিয়ে আমরা ৯৩ বন্ধুদের দোয়া ও ইফতার মাহফিলরাজশাহীতে উপশহর প্রিমিয়ার লীগের ট্রফি উন্মোচননওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক‘ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা’‘যুক্তরাষ্ট্র ইউরোপকে বিভক্ত করতে চাইছে’‘১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে’রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যাঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিলপ্রাচ্য পলাশের ওভিসিতে মডেল ফারহানা জাহানবাঘায় বাজেটের তুলনায় পছন্দের পোষাকের দাম বেশিযতোই ঈদের দিন ঘনিয়ে আসছে ততোই বাড়ছে বেচা-কেনা,সাদাকাতকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন মিরাজমালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে
Home >> নগর-গ্রাম >> ঈদ আনন্দ থেকে বঞ্চিত গোমস্তাপুরের ৪ শতাধিক শিক্ষক-কর্মচারী

ঈদ আনন্দ থেকে বঞ্চিত গোমস্তাপুরের ৪ শতাধিক শিক্ষক-কর্মচারী

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেন (কেজি) স্কুলগুলো বর্তমানে করোনা মহামারির কারণে দীর্ঘ প্রায় ১ বছর থেকে বন্ধ থাকার কারণে এবারের ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে ৪ শতাধিক শিক্ষক-কর্মচারী। করোনার কারণে স্কুল গুলো ছাত্র-ছাত্রীদের নিকট থেকে কোন বেতন আদায় করতে পারছেনা।

উপজেলার কেজি স্কুল গুলো ছাত্র-ছাত্রীদের বেতনের উপর নির্ভর করে নিজেদের বেতন ভাতাসহ অন্যান্য কাজকর্ম পরিচালিত করে থাকে। বেতন আদায় না হওয়ার ফলে গত ২০২০ সালে এপ্রিল মাস থেকে শিক্ষক-কর্মচারীগণ বেতন-ভাতা থেকে বঞ্চিত। অনেক শিক্ষা প্রতিষ্ঠান ঘর ভাড়া পর্যন্ত দিতে পারছেনা।

ইতিমধ্যেই অনেক শিক্ষক-কর্মচারী পেটের তাগিদে অন্য পেশায় জড়িয়ে পড়েছেন। অত্র উপজেলায় ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৪০০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন এবং ৭ হাজার ছাত্র-ছাত্রী প্লে শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত। সাধারণত সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোর চেয়ে কেজি স্কুল সমূহের ছাত্র-ছাত্রীরা ভাল ফলাফল করে থাকে।

বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন গোমস্তাপুর উপজেলার সভাপতি ও আলিনগর নুরজাহান প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব সাদিকুল ইসলাম বলেন, স্কুল বন্ধ ও ছাত্র-ছাত্রীদের বেতন আদায় না হওয়ার কারণে শিক্ষক-কর্মচারীদের জীবন যাত্রার মান একেবারে তলানিতে নেমে গেছে।

এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও ঘোলাদিঘী ব্রাইট স্টার কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, গত বছর জুন মাসে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করা হয়েছিল এবং ২০২০ সালের জুলাই মাসে সারাদেশে মানববন্ধনও করা হয়েছিল।

বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে উপজেলা চত্ত¡রের পাশে অবস্থিত রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতনের অধ্যক্ষ দেলোয়ার হোসেন রনি জানান, বর্তমান অবস্থায় সরকারের নিকট থেকে আর্থিক প্রণোদনা পেলে শিক্ষক-কর্মচারীগণ তাদের পরিবার পরিজনের পাশে দাড়াতে পারতো। রহনপুর তোজাম্মেল হোসেন একাডেমির প্রধান শিক্ষক সালেহ আহমেদ বাচ্চু সরকারের শুভদৃষ্টি কামনা করেন। শিক্ষক-কর্মচারীদের জন্য আর্থিক প্রণোদনা চেয়ে একই কথা বলেন, রহনপুর গ্রীন ভিউ প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জ্ঞাণচক্র একাডেমির পরিচালক সারোয়ার হাবিব।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার, গোমস্তাপুর, মিজানুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান কিন্ডার গার্ডেন স্কুল গুলোর ব্যপারে কোন সরকারি নির্দেশনা নেই, তবে কোন শিক্ষক-কর্মচারী একান্তই আর্থিক দৈন্যতায় ভুগলে তাকে সহযোগীতা করা হবে। একই বিষয়ে জেলা প্রশাসক, মঞ্জুরুল হাফিজ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান কিন্ডার গার্ডেন এর শিক্ষক-কর্মচারীদের ব্যাপারে রাষ্টীয় ভাবে কোন নির্দেশনা নেই তবে কোন মানবেতর জীবন যাপনকারী শিক্ষক-কর্মচারী আমার বরাবর আবেদন করলে সহযোগীতা করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728