IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> বিশ্বের চতুর্থ দামি ক্লাব বার্সেলোনা

বিশ্বের চতুর্থ দামি ক্লাব বার্সেলোনা

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা মহামারির মধ্যে যখন বিশ্বের প্রায় প্রতিটি ফুটবল ক্লাবই কমবেশি ক্ষতিগ্রস্থ। ফুটবলারদের পারিশ্রমিক পর্যন্ত কমিয়ে দিচ্ছে। তা সত্তেও এই করোনার মধ্যে বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের রেকর্ড গড়লো লিওনেল মেসিদের ক্লাব বার্সেলোনা। শুধু তাই নয়, বিশ্বের চতুর্থ ধনী ক্লাব হিসেবেও ফোর্বসের তালিকায় ঠাঁই করে নিয়েছে তারা।

ফোর্বস ম্যাগাজিন কর্তৃক তৈরি করা বছরের সবচেয়ে ধনী টিমের তালিকায় চতুর্থ স্থানে ঠাঁই করে নিয়েছে বার্সা। গত মাসেই অবশ্য বিশ্বের সবচেয়ে ফুটবল ক্লাব হিসেবে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলেছিল বার্সা। বার্সা ক্লাবের বর্তমান বাজারমূল্য ৪.৭৬ বিলিয়ন ডলার।

শুক্রবার প্রকাশিত ৫০টি ধনী ক্লাবের তালিকা অনুসারে দেখা যাচ্ছে মার্কিন বাস্কেটবল দল ডালাস কাউবয় হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি স্পোর্টস ক্লাব। করোনা মহামারির মধ্যেও ক্লাবটির মূল্য বেড়েছে ৩.৪৩ বিলিয়ন ডলার।

ফোর্বস বলছে, গত বছরের তুলনায় করোনার মধ্যেও শীর্ষ এই ৫০টি ক্লাবের মূল্য গড়ে বেড়েছে ১১ ভাগ। ২০১৬ সালেই শীর্ষ স্থান থেকে রিয়াল মাদ্রিদকে সরিয়ে দিয়েছিল কাউ বয়েজ। এরপর থেকে তারা শীর্ষেই রয়েছে। গত বছর তাদের মূল্য ছিল ৫.৭ বিলিয়ন ডলার। এবার তাদের উন্নতি হয়েছে আরও ৩.৬ বিলিয়ন ডলার।

মেজর বেজবল টিম নিউইয়র্ক ইয়াঙ্কিস রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের মূল্য ৫.৩ বিলিয়ন ডলার। বাস্কেটবল দল নিউইয়র্ক নিকসের মূল্য ৫ বিলিয়ন ডলার। তারা রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে রয়েছে বার্সেলোনা। তাদের মূল্য ৪.৭৬ বিলিয়ন ডলার। রিয়াল মাদ্রিদ রয়েছে পঞ্চম স্থানে। তাদের মূল্য ৪.৭৫ বিলিয়ন ডলার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31