IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> এফএ কাপ জয়ের মঞ্চে ফিলিস্তিনের কথা মনে করালেন হামজা

এফএ কাপ জয়ের মঞ্চে ফিলিস্তিনের কথা মনে করালেন হামজা

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনি মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বরতা চলছেই। গাজায় একের পর এক বিমান হামলায় নারী-শিশু নির্বিচারে হত্যা করে চলেছে দখলদার বাহিনী। ইসরায়েলি এই আগ্রাসনে পশ্চিমা বিশ্ব অনেকটা নীরব থাকলেও ফুঁসে উঠেছে মুসলিম জনতা।

যে যার সামর্থ্য অনুযায়ী মুসলিম ভাইদের সমর্থন জানাচ্ছেন। এবার এফএ কাপ জয়ের মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি নির্মমতার কথা বিশ্ববাসীকে মনে করালেন বাংলাদেশি বংশোদ্ভূত লেস্টার ফুটবলার হামজা চৌধুরী।

ওয়েম্বলিতে শনিবার রাতে নাটকীয়তায় ঠাসা এক ফাইনালে চেলসিকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এফএ কাপের শিরোপা জিতেছে লেস্টার সিটি।

এর আগে তিনবার এফএ কাপের ফাইনালে উঠেও শিরোপা ছুঁতে পারেনি লেস্টার। ৫২ বছর পর স্বপ্ন হাতে ধরা দিলো। সর্বশেষ তারা টুর্নামেন্টটির ফাইনালে উঠেছিল ১৯৬৯ সালে।

স্বভাবতই ফাইনালের পর পুরো বিশ্বের নজর ছিল লেস্টারের উদযাপনে। সেই সময়ই সতীর্থ ওয়েসলি ফোফানাকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনি পতাকা তুলে ধরেন বাংলাদেশি মা ও গ্রেনাডিয়ান বাবার ছেলে হামজা চৌধুরী। ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে ইসরায়েলি হামলার প্রতীকী প্রতিবাদ জানান তারা।

ব্যতিক্রমী এই উদযাপন আলাদা করে চোখে পড়েছে সবার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে হামজা-ফোফানার ফিলিস্তিনি পতাকা হাতে ছবি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31