IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> প্রিমিয়ার লিগে মোহামেডানের অধিনায়ক সাকিব

প্রিমিয়ার লিগে মোহামেডানের অধিনায়ক সাকিব

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসের প্রকোপ আর না বাড়লে, পরিস্থিতির অবনতি না ঘটলে আগামী ৩১ মে শুরু ঢাকা তথা দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও জমজমাট ওয়ানডে আসর প্রিমিয়ার লিগ।

ভেতরের খবর, আবাহনী-প্রাইম ব্যাংক ছাড়া কয়েকটি দল খুব শিগগিরই প্রস্তুতি শুরু করে দেবে। আবাহনী আর প্রাইম ব্যাংকের বেশিরভাগ ক্রিকেটার আসলে ইচ্ছে করলেও অনুশীলনে যোগ দিতে পারবেন না। তাদের বড় অংশ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মঙ্গলবার (১৭ মে) থেকে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন। একদম ২৮ মে শেষ ম্যাচ খেলার পর বের হতে পারবেন।

তার আগে মুশফিকুর রহীম, মোসাদ্দেক হোসেন সৈকতযহ তারকাবহুল দল আবাহনীর প্র্যাকটিস করা কঠিন। এছাড়া দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনও শ্রীলঙ্কার সঙ্গে হোম সিরিজে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টে থাকবেন।

প্রিমিয়ার লিগের প্র্যাকটিস শুরু কবে? জানতে চাইলে খালেদ মাহমুদ সুজন আজ (রোববার) সন্ধ্যায় জানান, ‘২৮ মের পর হয়তো পুরোদস্তুর প্র্যাকটিস শুরু হবে। তার আগে দলের বেশ কয়েকজন ক্রিকেটার থাকবেন জাতীয় দলের সঙ্গে।’

প্রায় একই অবস্থা প্রাইম ব্যাংকেরও। তামিম ইকবাল, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামরা আছেন এ দলে। প্রাইম ব্যাংক কোচ সারোয়ার ইমরান জানালেন, প্রাইম ব্যাংকের অনুশীলন শুরু হবে ২২ মে থেকে। যত দূর জানা গেছে, সবার আগে প্র্যাকটিস শুরু করতে যাচ্ছে মোহামেডান।

নির্ভরযোগ্য সূত্রের খবর, মঙ্গলবারের মধ্যে শুরু হচ্ছে মোহামেডানের অনুশীলন। প্রধান কোচ সোহেল ইসলাম ছুটিতে, তাই মেহরাব হোসেন অপির তত্ত্বাবধানে চলবে মোহামেডানের অনুশীলন। অপির সহকারি হিসেবে থাকবেন ডলার মাহমুদ ও আনোয়ার হোসেন (উইকেটকিপার)।

এটাই আসল খবর নয়। সাদা কালোদের আরও খবর আছে। একটি উচ্চপর্যায়ের অতি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার মোহামেডানের অধিনায়কত্ব করবেন।

বলার অপেক্ষা রাখে না, সাকিব এবার প্রিমিয়ার লিগে মোহামেডানের সঙ্গে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। মোহামেডানের সাথে তার কথাবার্তা চূড়ান্ত হয়েছে আগেই। মোহামেডানের হয়ে খেলার জন্য চুক্তিপত্রে সই করেছেন সাকিব। সে চুক্তিপত্র এখন সিসিডিএম হয়ে বিসিবির কাছে।

এদিকে মোহামেডান ক্রিকেট কমিটির কর্তারা মিলে সাকিবকেই এবারের লিগে দল পরিচালনার দায়িত্ব দিয়েছেন। মোহামেডানের গত কয়েকবারের কোচ সোহেল ইসলাম কথা কথায় আজই দিয়েছেন এ তথ্য।

সোহেল জানিয়েছেন, মোহামেডানের কর্মকর্তাদের সাথে কথাবার্তা হয়ে গেছে, টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের প্রিমিয়ার লিগে মোহামেডানের অধিনায়কত্ব বর্তেছে সাকিবের কাঁধে। তিনি আরও জানিয়েছেন, সাকিবও অধিনায়কত্বের প্রস্তাব সানন্দে গ্রহণ করেছেন।

তার মানে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ৩১ মে থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগের এবারের আসরে মোহামেডান খেলবে সাকিবের অধিনায়কত্বে।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য হেড কোচ সোহেল ইসলাম এবার মোহামেডানের কোচিং করাতে পারবেন না। সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে সোহেল ইসলাম সাকিবের মোহামেডানের অধিনায়ক হওয়ার খবরটি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, মোহামেডানের গত লিগের অধিনায়ক ছিলেন আব্দুর রাজ্জাক। কিন্তু এই বাঁহাতি স্পিনার এখন জাতীয় দলের নির্বাচক। তাই তার পক্ষে খেলাই সম্ভব হবে না। সাকিব তার জায়গায়ই অধিনায়কত্ব করবেন।

বলার অপেক্ষা রাখে না, করোনার কারণে আইপিএল বন্ধ হবার পর দেশে ফিরে কোয়ারেনটাইনে থাকা সাকিবের আগামী ১৮ মে থেকে জাতীয় দলের অনুশীলনে যোগ দেয়ার কথা। বিশ্বসেরা অলরাউন্ডার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আবার লাল সাদা জার্সি পড়ে মাঠেও নামবেন। তারপর ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের অধিনায়কত্বও করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31