IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> গাজা ইস্যুতে ‘ঘুমে’ নিরাপত্তা পরিষদ, যুক্তরাষ্ট্রকে দুষলো চীন

গাজা ইস্যুতে ‘ঘুমে’ নিরাপত্তা পরিষদ, যুক্তরাষ্ট্রকে দুষলো চীন

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে দ্রুত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করেছে চীন। এছাড়া দেশ দুটির মধ্যে চলমান বিরোধ নিরসনে নিরাপত্তা পরিষদের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে তিনি বলেছেন, ‘আফসোস, নিরাপত্তা পরিষদ এখনো পর্যন্ত ইসরায়েল এবং হামাসের মধ্যে কোনো শান্তি চুক্তিতে পৌঁছাতে পারেনি; যা অনেক আগেই করা যেত। যুক্তরাষ্ট্র বরাবরই আন্তর্জাতিক ন্যায়বিচারের বিপরীতে অবস্থান নিয়েছে।’

এদিকে, গত এক সপ্তাহে ফিলিস্তিনের নিরপরাধ মানুষের ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। রোববার (১৬ মে) সকালেও ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত প্রায় ৫০ জন। ইসরায়েলি হামলায় কমপক্ষে দুটি আবাসিক ভবন ধসে পড়েছে।

হামাসের আল আকসা টেলিভিশনের এক খবরে নিশ্চিত করা হয়েছে যে, গাজার হামাস প্রধান ইয়াহইয়া আল সিনওয়ারের বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়াহইয়া আল সিনওয়ার ২০১৭ সাল থেকে গাজায় হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার নেতৃত্ব দিয়ে আসছেন। তবে হামলায় এই নেতার কোনো ক্ষতি হয়েছে কি-না বা তিনি হামলার সময় বাড়িতে অবস্থান করছিলেন কি-না তা নিশ্চিত করা হয়নি।

গত এক সপ্তাহে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ১৭০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪১ জনই শিশু। অপরদিকে আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। আর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অন্যদিকে, পাল্টা হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার নতুন করে দুই ইসরায়েলি নিহত হয়েছেন।

এদিকে শনিবার রাতে টেলিভিশনে দেয়া এক ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, যতক্ষণ প্রয়োজন গাজায় হামলা অব্যাহত থাকবে। অপরদিকে হামাস নেতা ইসমাইল হানিয়া জানিয়েছেন, পাল্টা জবাব দেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31