IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রীরাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসকহরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পেরঅনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রীসিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
Home >> টেক ওয়ার্ল্ড >> সারা দেশে ৩১টি বিশেষায়িত ল্যাব

সারা দেশে ৩১টি বিশেষায়িত ল্যাব

ধূমকেতু নিউজ ডেস্ক : চতুর্থ শিল্পবিপ্লব বা ডিজিটাল বিপ্লবের এ সময়ে প্রযুক্তির অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে বিশ্ব। শ্রমনির্ভর অর্থনীতি থেকে প্রযুক্তিজ্ঞাননির্ভর অর্থনীতির কথা বলছে বিষেশজ্ঞরা।

এ সময়ে চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় ৩১টি বিশেষায়িত ল্যাব গড়ে তুলছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ।

ইতোমধ্যেই শেষ হয়েছে ২৭টি বিশ্ববিদ্যালয়ে ল্যাব স্থাপনের কাজ। বাকি ৪টি ল্যাব গড়ে তোলার কাজ শিগগিরই শেষ হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। এসব ল্যাবের মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে দক্ষ ও ইন্ডাস্ট্রি উপযোগী জনবল তৈরি ও গবেষণার সুযোগ সৃষ্টি হবে।

সূত্রটি জানিয়েছে, সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগে একটি করে ল্যাব স্থাপন করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) রোবটিক্স ল্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব, অগমেন্টেড রিয়েলিটি ও ভার্চুয়াল রিয়েলিটি ল্যাব তৈরি করা হয়েছে।

হাইটেক পার্ক কর্তৃপক্ষ বলছে, এখন অবধি হাইটেক পার্কগুলো প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ১৬ হাজার জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়াও ২০২০ সালের জুন মাস অবধি বিভিন্ন হাইটেক পার্ক ও সফটওয়্যার টেকনোলজি পার্কে ১৩ হাজার ৬৬ জনের কর্মসংস্থান হয়েছে।

আরও ১ হাজার ৪০০ জনকে ভেন্ডর সার্টিফায়েড প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এছাড়া সফটওয়্যার টেকনোলজি পার্কগুলোয় যেসব অফিস রয়েছে তাদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে হাইটেক পার্ক কর্তৃপক্ষ। অন্যদিকে হাইটেক পার্ক ব্যবস্থাপনা ও পিপিপি বিষয়ে ১৪০ সরকারি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে বলেও জানা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031