IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> আইন-আদালত >> আইন কর্মকর্তাদের রিটেইনার ফি বেড়েছে ৪-৫ গুণ

আইন কর্মকর্তাদের রিটেইনার ফি বেড়েছে ৪-৫ গুণ

ধূমকেতু নিউজ ডেস্ক : রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় আরো বেশি দায়িত্বশীল ও দায়বদ্ধ করে তোলার লক্ষ্যে দেশের সকল জেলায় নিয়োজিত সরকারি আইন কর্মকর্তাদের (জিপি/পিপি/বিশেষ পিপি/অতিরিক্ত জিপি/অতিরিক্ত পিপি/এজিপি/এপিপি/এলজিপি) মাসিক রিটেইনার ফি ৪-৫ গুণ বাড়িয়েছে সরকার। এছাড়া মামলার শুনানীর জন্য দৈনিক ফি এবং ভ্যালুয়েশন ফিও বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনমন্ত্রী আনিসুল হকের বিশেষ উদ্যোগে এসব ফি বাড়ানো হয়েছে। আনিসুল হক ২০১৪ সালে প্রথমবার আইন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় আইন কর্মকর্তাদের আরো বেশি দায়িত্বশীল ও দায়বদ্ধ করে তোলার পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেন।

এ উদ্যোগের অংশ হিসেবে আইন কর্মকর্তাদের মাসিক রিটেইনার ফিসহ অন্যান্য ফি বাড়ানোর বিষয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শরণাপন্ন হলে প্রধানমন্ত্রী তাতে সায় দেন। এর পরিপ্রেক্ষিতে উল্লিখিত ফি বাড়ানোর প্রস্তাব প্রেরণ করা হলে কয়েক দফা আলোচনার পর অর্থ মন্ত্রণালয় ফি বাড়ানোর সম্মতি দিয়েছে বলে জানান আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।

অর্থ মন্ত্রণালয়ের সম্মতি অনুযায়ী জিপি, পিপি ও বিশেষ পিপিদের মাসিক রিটেইনার ফি পুনঃনির্ধারণ করা হয়েছে- বিভাগীয় শহরের ক্ষেত্রে ১৫ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে ১২ হাজার টাকা, পূর্বে ছিল মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে ৩ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে ১ হাজার ৫০০ টাকা।

এছাড়া জিপিদের মামলা প্রতি মাসিক ভ্যালুয়েশন ফি পুনঃনির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৫ হাজার টাকা, পূর্বে ছিল সর্বোচ্চ ৩ হাজার টাকা। মামলার শুনানীর জন্য পিপি ও বিশেষ পিপিদের দৈনিক ফি পুনঃনির্ধারণ করা হয়েছে- পূর্ণ দিবসের জন্য ৬০০ টাকা, অর্ধদিবসের জন্য ৩০০ টাকা, পূর্বে ছিল পূর্ণ দিবসের জন্য ৫০০ টাকা ও অর্ধদিবসের জন্য ২৫০ টাকা।

অতিরিক্ত জিপি ও অতিরিক্ত পিপিদের মাসিক রিটেইনার ফি পুনঃনির্ধারণ করা হয়েছে- বিভাগীয় শহরের ক্ষেত্রে ১২ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে ৯ হাজার টাকা, পূর্বে ছিল মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে ৩ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে ১ হাজার ৫০০ টাকা। এ ছাড়া অতিরিক্ত জিপিদের মামলা প্রতি মাসিক ভ্যালুয়েশন ফি পুনঃনির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৫ হাজার টাকা, পূর্বে ছিল সর্বোচ্চ ৩ হাজার টাকা।

মামলার শুনানীর জন্য অতিরিক্ত পিপিদের দৈনিক ফি পুনঃনির্ধারণ করা হয়েছে- পূর্ণ দিবসের জন্য ৫০০ টাকা, অর্ধদিবসের জন্য ৩০০ টাকা, পূর্বে ছিল পূর্ণ দিবসের জন্য ৪০০ টাকা ও অর্ধদিবসের জন্য ২৫০ টাকা।

এজিপি, এপিপি ও এলজিপিদের মাসিক রিটেইনার ফি পুনঃনির্ধারণ করা হয়েছে- বিভাগীয় শহরের ক্ষেত্রে ৬ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে ৪ হাজার টাকা, পূর্বে এজিপি ও এলজিপিরা ৭৫০ টাকা হারে মাসিক রিটেইনার ফি পেতেন। এপিপিরা কোন রিটেইনার ফি পেতেন না।

নতুন নিয়মে এজিপি ও এলজিপিদের মামলা প্রতি মাসিক ভ্যালুয়েশন ফি পুনঃনির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৫ হাজার টাকা, পূর্বে ছিল সর্বোচ্চ ৩ হাজার টাকা। মামলার শুনানীর জন্য এপিপিদের দৈনিক ফি পুনঃনির্ধারণ করা হয়েছে- পূর্ণ দিবসের জন্য ২৫০ টাকা, অর্ধদিবসের জন্য ১৫০ টাকা, পূর্বে ছিল পূর্ণ দিবসের জন্য ২০০ টাকা ও অর্ধদিবসের জন্য ১০০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এসব ফি আগামীতে আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31