ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গাঁজাসহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত যুবক হলো, নগরীর কাটাখালী থানার চক কাপাসিয়া হেদাতিপাড়া গ্রামের শওকত আলীর পুত্র মতিউর রহমান(৩২)।
ঘটনা সূত্রে জানা যায়, আরএমপি ডিবি’র একটি টিম মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচলনা করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কাটাখালী থানার গোয়াবাসিনা গ্রামে একজন ব্যক্তি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের প্রেক্ষিতে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক নির্দেশনা ও তত্বাবধানে এসআই মাহফুজুর রহমান ও তার টিম গত ২১ মে কাটাখালী থানার গোয়াবাসিনা গ্রামে অভিযান চালিয়ে ঐ ব্যক্তিকে আটক করে। এসময় আটককৃত ব্যক্তির হেফাজত হতে ১ কেজি গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত যুককের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


