IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> প্রবাস >> মিয়ানমারে সংঘর্ষে ২০ পুলিশ নিহত

মিয়ানমারে সংঘর্ষে ২০ পুলিশ নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় অভ্যুত্থানবিরোধীরা পুলিশের চার সদস্যকে জিম্মি করে। পরে পুলিশ স্টেশনটিও পুড়িয়ে দেয় তারা।

দ্য গার্ডিয়ান প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দেশটির পূর্বাঞ্চলীয় শান রাজ্যের একটি পুলিশ স্টেশনে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। অন্য একটি বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছে, কায়া রাজ্যে তাদের সঙ্গে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১৩ জন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন।

মিয়ানমার পুলিশ এ সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে বাড়তি সতর্কতা নিয়েছে। শহরের নানা স্থানে ট্যাংক ও হেলিকপ্টার নিয়ে মহড়া দিচ্ছে তারা।

সম্প্রতি ক্ষমতাসীন জান্তা সরকার সমর্থিত নির্বাচন কমিশন অং সান সু চির দলকে বিলুপ্ত ঘোষণা করার উদ্যোগের পর থেকে নতুন এ সংঘর্ষ শুরু হয়। নির্বাচন কমিশনের দাবি, গত বছরের নভেম্বরে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে জালিয়াতি করেছে ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি-এনএলডি। কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে ওই বৈঠকে এনএলডিসহ বেশ কয়েকটি দল অংশগ্রহণ করেনি।

গত ১ ফেবরুয়ারি এক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। অভ্যুত্থানের পর সু চিকে আটক করে গৃহবন্দী করা হয়। সেই থেকে তাকে একবারও জনসম্মুখে আসতে দেয়া হয়নি।

সু চির বিরুদ্ধে মামলায় যে অভিযোগ আনা হয়েছে তার মধ্যে রয়েছে, গত নভেম্বরের নির্বাচনে স্বাস্থ্যবিধি না মানা এবং অবৈধভাবে ওয়াকি-টকি রাখা। সোমবার অং সান সু চিকে আদালতে তোলার কথা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31