IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> নগর-গ্রাম >> সাপাহারে ১৫০০ কোটি টাকার আম বাণিজ্যের লক্ষ্যমাত্রা

সাপাহারে ১৫০০ কোটি টাকার আম বাণিজ্যের লক্ষ্যমাত্রা

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : ১৫০০ কোটি টাকার আম বাণিজ্যের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নওগাঁ জেলায় আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। দেশের শীর্ষ আম উৎপাদনকারী হিসেবে গত বেশ কয়েক বছর ধরে নওগাঁ জেলা প্রথম স্থান অধিকার করেছে।

এই জেলায় মূলত সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলার কৃষকেরা অধিক লাভবান হওয়ায় ধান চাষ ছেড়ে আম চাষে ঝুঁকে পড়েছেন।

আম সংগ্রহের উদ্বোধন উপলক্ষে সাপাহার উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (২৫ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে সদরের আমচাষী এবং আড়ৎদারদের সাথে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা মতবিনিময় করেন। এ সময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, আড়ৎদার ও আম চাষীগণ বক্তব্য প্রদান করেন।

জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন জাতের আম সংগ্রহ শুরুর সময় বেধেঁ দেওয়া হয়েছিল। সে মতে গত ২০ মে থেকে আমপাড়া শুরু হওয়ার কথা থাকলেও ঘোষিত সময়ের মধ্যে গাছের আম পরিপক্ক না হওয়ায় সময় পিছিয়ে ২৫ মে নির্ধারণ করা হয়।

মতবিনিময় সভা শেষে মঙ্গলবার দুপুর ২:৩০ মিনিটে নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ প্রধান অতিথি থেকে উপজেলার বরেন্দ্র এগ্রো ফার্ম নামের একটি বাগানে আম সংগ্রহ করে কর্মসূচীর উদ্বোধন করেন।

এসময় নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন (নয়ন), সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শামসুল ওয়াদুদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য মতে এবছর জেলায় ২৫ হাজার ৮৫০ হেক্টর জমিতে প্রতি হেক্টরে ১৪ মেট্রিকটন হিসেবে ৩ লক্ষ ৬২ হাজার ৯ শত মেট্রিক টন আম উৎপন্ন হবে এবং জেলায় এবারে ১৫০০ কোটি টাকার আম বাণিজ্য হবে বলেও পরিসংখ্যান প্রকাশ করেছেন।

বক্তব্যে আমের উৎপাদন, বিপণনে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারী রাখা হবে বলেও পুলিশ সুপার জানিয়েছেন।

উৎপাদনে শীর্ষে হয়েও ব্র্যান্ডিংয়ে নওগাঁ জেলাকে পিছিলে রাখা হয়েছে বলে আম উৎপাদনকারী ও বিপণনকারীগণ তাদের বক্তব্যে বলেছেন। নওগাঁর আম সংগ্রহ করে দেশের চাঁপাই ও রাজশাহীতে নিয়ে গিয়ে তারা ব্র্যান্ডিংয়ে তাদের জেলাকে ব্র্যান্ডিং করছেন বলেও এখানকার আমচাষীগণ বলেছেন।

নওগাঁ জেলা তথা সাপাহার উপজেলা এবারেও আম উৎপাদনকারী জেলার মধ্যে দেশের শীর্ষে থাকবে বলেও বক্তাগণ তাদের মত প্রকাশ করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31