IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> কান্না করায় শিশুকে ৭ তলা থেকে ছুঁড়ে ফেলার হুমকি নার্সের

কান্না করায় শিশুকে ৭ তলা থেকে ছুঁড়ে ফেলার হুমকি নার্সের

ধূমকেতু নিউজ ডেস্ক : কান্না করায় চার মাসের শিশু লাবেল হাসানকে হাসপাতালের ৭ম তলা থেকে প্রকাশ্যে ছুঁড়ে ফেলার হুমকি দিয়েছেন দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স আছমা বেগম। শুক্রবার (২৮ মে) সন্ধ্যায় শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই শিশু শহরের মোবারকপুর মহল্লার মোহর উদ্দিনের ছেলে। গত বুধবার (২৬ মে) রাতে হাসপাতালের ৭ম তলার শিশু ওয়ার্ডে লাবেল ভর্তি হয়।

শিশুটির মা চম্পা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামী মোহর উদ্দিন ঠাণ্ডাজনিত রোগের কারণে গত বুধবার রাতে লাবেলকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেন। এরপর থেকে সেখানে তার চিকিৎসা চললেও শুক্রবার সন্ধ্যার পর থেকে হঠাৎ করে লাবেল হাসান বেশি কান্না শুরু করে। তখন আমি নার্স আছমা বেগমের কাছে গেলে তিনি আমাকে একটা ঔষধ (উইন্ডল প্লাস) বাইরে থেকে কিনতে পাঠান।

পরে বাইরে থেকে শিশুর ঔষধ কিনে আছমা বেগমকে দিলে সেটা নিয়ে হাতে সময় নেই বলে ১ ঘণ্টা কালক্ষেপণ করেন। এদিকে শিশুটির কান্না বাড়তে থাকে। ছেলের কষ্ট সহ্য করতে না পেরে, চম্পা বেগম পর পর কয়েকবার ওই নার্সকে ডাকার পর সে রাগান্বিত হয়ে এক পর্যায়ে শিশুকে ঔষধ না দিয়ে ৭তলা থেকে ছুঁড়ে ফেলে দিবে বলে হুমকি দেয়। শুধু তাই নয়, পুলিশ দিয়ে থানায় ধরে নেওয়ারও হুমকি দেয় নার্স আছমা বেগম। এতে ক্ষিপ্ত হন শিশুর বাবা ও ওয়ার্ডের অন্যান্য শিশুর অভিভাবকরা।

এদিকে শিশুকে হাসপাতাল থেকে ফেলে দেওয়ার হুমকির ঘটনা শোনার পর কেউ কেউ নার্সদের গালিগালাজ শুরু করলে ওই নার্স ডিউটি থাককালীন সময়ে সুকৌশলে ওয়ার্ড থেকে বেরিয়ে যান। বিষয়টি নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অবহিত করলে তারা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান।

পাশের বেডে থাকা শিশু রাজু মিয়ার অভিভাবক বলেন, এটা একটা খুবই দুঃখজনক ঘটনা। এমন কাজ করা ওই নার্সের মোটেও ঠিক হয়নি।

ঘটনার পর সিনিয়র নার্স আছমা বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তবে ডিউটিতে থাকা আরেক সিনিয়র স্টাফ নার্স রুবিয়া বেগম বলেন, ‘যখন এমন ঘটনা ঘটেছে তখন আমি ছিলাম না। পরে এসে শুনতে পেলাম এমন একটা ঘটনা ঘটেছে। আমি তাৎক্ষণিকভাবে শিশুটিতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ায় শিশুটির কান্না বন্ধ হয়।

সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. খাইরুল কবির সুমন-এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টির ব্যাপারে আমিও অবগত আছি। সরেজমিনে তদন্তে প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ বলেন, ‘হাসপাতালের নার্স যদি এমন ঘটনা করে থাকে, তাহলে শনিবার তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31