IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাঘায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

বাঘায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

খুন, হত্যা, হত্যাকাণ্ড, হত্যাকান্ড, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় জমি নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছোট ভাই সাজদার রহমানের হাতে বড় ভাই সাহাবুদ্দিন নির্মমভাবে আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পথে তিনি মারা যান। শনিবার (২৯ মে) সকালে উপজেলার কলিকগ্রাম এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ছোট ভাই সাজদার রহমান ও তার স্ত্রী রুবিনা বেগম আহত হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার কলিগ্রাম এলাকার মৃত সামাদ মন্ডলের দুই ছেলে সাজদার রহমান (৫০) এবং তার বড় ভাই সাহাবুদ্দিন (৫৫) এর মধ্যে ৫৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। এই বিবাদের জের ধরে শনিবার সকাল ১১ টার সময় উভয় পরিবারের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক অতঃপর সংঘর্ষের সৃষ্টি হয়। এই সংঘর্ষে ছোট ভাই সাজদার রহমান এবং তার দুই মেয়ে ও স্ত্রী মিলে বড়ভাই সাহাবুল ইসলামকে বেধড়ক মারপিট করে। এতে তিনি সঙ্গাহীন হয়ে পড়েন। পরক্ষণে স্থানীয় লোকজন সাহাবুলকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রিফায়েত হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

বাঘা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক রিফায়েত হোসেন জানান, এ ঘটনায় সাজদার রহমান নিজে এবং তার স্ত্রী রুবিনা আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

নিহত সাহাবুলের স্ত্রী সালামা বেগম বলেন, পূর্ব পরিকল্পিতভাবে তার স্বামী সাহাবুদ্দিনকে মারপিট করে হত্যা করেছে তার দেবর সাজদার রহমান এবং তার স্ত্রী রুবিনা বেগম ও দুই মেয়ে সুমনা-মহনাসহ চাচী শাশুড়ি হামিদা। এ বিষয়ে তিনি বাদী হয়ে বাঘা থানায় একটি হত্যা মামলার অভিযোগ জমা দিয়েছেন।

তবে নিহতের ছোট ভাই সাজদার রহমান দাবি করেছেন, বড় ভাইয়ের দুই ছেলে আমাকে মারপিট করে রক্তাক্ত করে। আর এ দৃশ্য দেখে বড়ভাই স্টোক করে মারা যান।

বাঘা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে। এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31