IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> প্রবাস >> টপ নিউজ >> অস্ট্রিয়া সরকারের বিরুদ্ধে মামলার হুশিয়ারী মুসলিমদের

অস্ট্রিয়া সরকারের বিরুদ্ধে মামলার হুশিয়ারী মুসলিমদের

ধূমকেতু নিউজ ডেস্ক : অস্ট্রিয়া সরকারের বর্ণবাদী ও ধর্মবিদ্বেষী পদক্ষেপের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন দেশটির মুসলিম নেতারা।

দেশটির মুসলিম সম্প্রদায় যেসব স্থানে বসবাস করছে এবং যেসব স্থানে মসজিদ ও ধর্মীয় স্থাপনা আছে- তা চিহ্নিত করে চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ একটি মানচিত্র প্রকাশ করার পর মুসলিম নেতারা ওই সিদ্ধান্ত গ্রহণ করেন। খবর ডেইলি সাবাহর।

দ্য মুসলিম ইয়ুথ অব অস্ট্রিয়া নামে একটি সংগঠন সরকারের এ পদক্ষেপের বিরোধিতা করে মামলা করতে যাচ্ছে।

মুসলিম নেতাদের দাবি, এমনিতেই দেশটিতে চরম বর্ণবৈষম্যের শিকার হচ্ছেন মুসলমানরা। শ্বেতাঙ্গ বর্ণবাদী ও কট্টর ডানপন্থি উগ্রবাদীরা প্রায়ই নিরপরাধ মুসলমানদের ওপর প্রাণঘাতী হামলা চালাচ্ছে।

এ অবস্থায় মুসলিমদের ঘরবাড়ি ও মসজিদের ঠিকানাসহ সরকারিভাবে মানচিত্র প্রকাশ করে মুসলিম সম্প্রদায়কে আরও ঝুঁকিতে ফেলে দেওয়া হচ্ছে।

এর আগে দেশটির ইনটেগ্রেশন মন্ত্রী সুসান রাব অস্ট্রিয়ায় অবস্থিত ৬২০টি মসজিদের ঠিকানাসহ ‘ন্যাশনাল ম্যাপ অব ইসলাম’ নামে একটি ওয়েবসাইট চালু করেন। এই মসজিদগুলোতে কোন কোন দেশ সাহায্য পাঠায় তাও এতে উল্লেখ করা হয়।

অস্ট্রিয়ায় মুসলিমদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা সংগঠন ইসলামিক রিলিজিয়াস কমিউনিটি ইন অস্ট্রিয়া (আইজিজিওই) সরকারের এ কর্মকাণ্ডকে কলঙ্কজনক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন।

আইজিজিওই আরও বলছে, সরকারের এ পদক্ষেপ দেশটির মুসলিম নাগরিকদের জীবন চরম ঝুঁকির মধ্যে ফেলে দেবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31