IMG-LOGO

সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিতকরার পরিকল্পনা, চেয়ারম্যান হাসান জাফির তুহিনসাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীরমহাদেবপুরে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণচীনের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায়মহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভাবাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নআবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেনআকাশসীমার অনুমতি না মেলায় আটকে গেল রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়ামের চালানবাগমারায় মাস্টার প্ল্যানের সার্ভে ও স্টাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালাপুনর্ভবা নদী ও রহনপুর খালকে দূষণমুক্ত করতে স্মারকলিপিশিক্ষা নিয়ে কোন গাফিলতি বরদাস্ত করা হবেনা: এমপি মিলননিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদাননিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নটেকনাফে আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক, আটক-৩বাগমারার শুভডাঙ্গাবাসীর সমস্যার কথা শুনতে পুরো ইউনিয়ন ঘুরলেন এমপি ডাঃ আব্দুল বারী
Home >> জাতীয় >> টপ নিউজ >> রেশমাকে ধাক্কা দেওয়া গাড়ি শনাক্ত, চালক গ্রেপ্তার

রেশমাকে ধাক্কা দেওয়া গাড়ি শনাক্ত, চালক গ্রেপ্তার

ধূমকেতু ডেস্ক : সড়ক দুর্ঘটনায় নিহত পর্বতারোহী ও স্কুলশিক্ষক রেশমা নাহারকে ধাক্কা দেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। মাইক্রোবাসটিও জব্দ করেছে তারা। পুলিশ বলছে, চালক ও গাড়ি খুঁজে পেতে তাদের ৩৮২টি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করতে হয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, মঙ্গলবার দুপুরে রাজধানীর ইব্রাহিমপুর থেকে রেশমাকে ধাক্কা দেওয়ার অভিযোগে নাইম (২৭) নামের একজনকে আটক করা হয়েছে। তিনি পেশায় একজন চালক। তাঁর সঙ্গে মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

৭ আগস্ট রাজধানীর চন্দ্রিমা উদ্যানের পাশে লেক রোডে বাইসাইকেল আরোহী রেশমা নাহারকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর পরিবার মামলা করে। ঘটনার ১১ দিন পর পুলিশ রেশমাকে ধাক্কা দেওয়া গাড়ি শনাক্ত ও চালক আটকের কথা জানায়।

রেশমা নাহার রাজধানীর আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তাঁর বাড়ি নড়াইলে। ঢাকায় মিরপুরে থাকতেন। তিনি পর্বতারোহী ছিলেন এবং নিয়মিত বাইসাইকেল চালাতেন।

চালক আটক প্রসঙ্গে শেরেবাংলা নগর থানার ওসি বলেন, নাইমের বাড়ি কিশোরগঞ্জে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। মাইক্রোবাসটি ব্যক্তিমালিকানাধীন। একটি কোম্পানিকে সেটা ভাড়া দেওয়া হয়। নাইম ওই কোম্পানির হয়েই গাড়ি চালাচ্ছিলেন। রাজধানীর ইব্রাহিমপুরের ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়ির নম্বর ঢাকা মেট্রো চ ১৫৩৬৮৫।

রেশমা নিহতের ঘটনায় বিভিন্ন মহল থেকে চাপ ছিল জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এই ঘটনার পর থেকে আমরা উদ্বেগের মধ্যে ছিলাম। বিভিন্ন মহল থেকে চাপ ছিল। কারণ, রেশমা নাহার একজন পর্বতারোহী এবং স্কুলশিক্ষক। তাঁর মৃত্যু কেউ মেনে নিতে পারেনি। ৩৮২টি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করতে হয়েছে। ১০ থেকে ১২টি সিসি ক্যামেরা থেকে এই গাড়ির ছবি পেয়েছি। নম্বর বের করতে আমাদের এত দিন সময় লেগেছে। কোনোভাবেই আমরা নম্বর বুঝতে পারছিলাম না। পরে নিজেরা গ্যারেজে গ্যারেজে গিয়ে নজরদারি করি। একপর্যায়ে আমরা চারটা গাড়িকে চিহ্নিত করি। যার মধ্যে একটি গণমাধ্যমের, একটি সূত্রাপুরের, একটি সাভারের এবং আরেকটি ইব্রাহিমপুরের। পরে বিভিন্ন মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি নাইমের চালানো গাড়িই সেই গাড়ি। পরে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন এই গাড়িই তিনি চালাচ্ছিলেন।’

অভিযুক্ত নাইম এখন থানাহাজতে আটক আছেন জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, আগামীকাল আদালতে তাঁর পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031