IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> প্রবাস >> টপ নিউজ >> ইসরাইলে নেতানিয়াহু যুগের অবসান

ইসরাইলে নেতানিয়াহু যুগের অবসান

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরাইলে বিরোধী দলগুলো সরকার গঠনে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে কট্টর বেনিয়ামিন নেতানিয়াহুর যুগের অবসান হতে চলেছে। নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হতে চলেছেন নাফতালি বেনেট। বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

ইসরাইলের বিরোধী দল ইয়েস আতিদ পার্টির চেয়ারম্যান ইয়ার লাপিড বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন যে, আটটি দলের একটি জোট গঠন হয়েছে।

চুক্তি অনুযায়ী, প্রথমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন ইয়ামিনা পার্টির নাফতালি বেনেট।

এক বিবৃতিতে লাপিড বলেন, জোট গঠনের বিষয়টি প্রেসিডেন্ট রিউভেন রিভলিনকে জানানো হয়েছে। আমি আশা করছি, এই সরকার ইসরাইলের সব নাগরিকের জন্য কাজ করবে। যারা আমাদের ভোট দিয়েছেন এবং যারা দেননি সবার জন্য কাজ করবে এ সরকার।

‘এ জোট বিরোধীদের সম্মান করবে এবং ইসরাইলের সমাজকে ঐক্যবদ্ধ ও সংযুক্ত করার জন্য যা যা করার দরকার তার সবটাই করবে।’

প্রেসিডেন্টকে দেওয়া নোটে বলা হয়, বেনেটের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন লাপিড। তিনি দায়িত্ব নেবেন ২০২৩ সালের ২৭ আগস্ট থেকে।

জোটের অন্য দলগুলো হচ্ছে- ইয়াস আতিদ। যাদের আসন সংখ্যা ১৭। বেনি গান্টজ নেতৃত্বাধীন ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি। যাদের আসন সংখ্যা ৮। এর পর এভিগডোর লিবারম্যানের ইসরাইল বেইতেইনু। এ দলের আসন সংখ্যা ৭। মেরেভ মিখাইলের লেবার পার্টির আসন ৭টি, নাফতালি বেনেটের ইয়ামিনা পার্টির আসন ৭টি, গিডেউন সারের নেতৃত্বাধীন নিউ হোপের আসন ৬টি, নিটজান নিতজান হোরোভিটসের নেতৃত্বাধীন মেরেটজের আসন ৬টি এবং মনসুর আব্বাস নেতৃত্বাধীন রাম পার্টির আসন সংখ্যা ৪।

সরকার শপথ নেওয়ার আগে নেসেটে আস্থা ভোটের প্রয়োজন হবে। প্রেসিডেন্ট রিভলিন যতদ্রুত সম্ভব পার্লামেন্টে আস্থাভোটের আয়োজনের আহ্বান জানিয়েছেন।

যদি বিরোধী এ জোট ১২০ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতে ব্যর্থ হয় তবে গত দুই বছরের মধ্যে পঞ্চমবারের মতো আবারও ভোট আয়োজন করতে হবে দেশটিতে। নেসেটে ৬১ আসন পেলে তবেই সরকার গঠন করতে পারবে বিরোধী এ জোট।

এর আগে গত দুই বছরের মধ্যে চারবার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ইসরাইলে। এর মধ্যে কোনোবারই এককভাবে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নেতানিয়াহু ১২ বছর ধরে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বে। শেষ পর্যন্ত তার যুগের অবসান ঘটতে চলেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news