IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> টপ নিউজ >> তামিম-সাব্বির-অংকনদের ব্যাটে লড়াকু পুঁজি শাইনপুকুরের

তামিম-সাব্বির-অংকনদের ব্যাটে লড়াকু পুঁজি শাইনপুকুরের

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ মিরপুর শেরেবাংলায় প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ১৬৩ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে শাইনপুকুর।

যদিও শুরুটা দুর্দান্ত করেছিলেন শাইনপুকুরের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাব্বির হোসেন। জাতীয় দলের অভিজ্ঞ তারকা পেসার ফরহাদ রেজাকে বেদম পিটুনি দিয়ে ৪.৩ ওভারে ৪৯ রানে স্কোরবোর্ডে জমা করে।

শাইনপুকুরের দুই ওপেনারের দুর্দান্ত জুটি ভেঙে দেন অফস্পিনার শামিম পাটোয়ারি।

তার বলে স্লগ সুইপ করতে গিয়ে আউট হন তানজিদ তামিম। ব্যাকফুটের শট ফ্রন্টফুটেই খেলতে গিয়ে আকাশে ক্যাচ তুলে দেন তামিম। নিজের বলে নিজেই পিচের ৫ গজ দূরে দাঁড়িয়ে ধরে ফেলেন শামিম পাটোয়ারি।

১৬ বলে ২৫ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ওপেনার। এর কয়েক বল পরে দুটি বিশাল ছক্কাও হাঁকিয়ে ডানহাতি পেসার রেজাউর রহমান রাজার বলে আউট হন সাব্বির।

১৯ বলে খেলা ৩৬ রানের ইনিংসটি শেষ হয় তার।

দুই ওপেনারের বিদায়ের পর নামেন রবিউল ইসলাম রবি আর মাহিদুল ইসলাম অংকন। ৩২ বলে ৪৪ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন অংকন।

রবিউল করেন ৩৬ বলে ৩৪ রান। বাকিরা আর কেউ তেমন একটা রান করতে পারেননি। অধিনায়ক তৌহিদ হৃদয় ৮ বলে ১০ রান করে রেজাউর রহমান রাজার বলে আউট।

ইনিংসের শেষ বলে তুখোড় ফিল্ডার শামিম পাটোয়ারির দারুণ ক্যাচের শিকার হন ঝড়ো ইনিংস খেলা অংকন।

মূলত রবিউল ও অংকরেন ইনিংসে ওপর ভর করেই ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬২ রানের লড়াকু পুঁজি পায় শাইনপুকুর।

৪ ওভারে ২১ রানে ২ উইকেট শিকার করেছেন শামিম পাটোয়ারি। ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন পেসার রেজাউর রহমানও।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31