IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> নওগাঁ ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী উদ্যোগ

নওগাঁ ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী উদ্যোগ

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : আমের বানিজ্যিক রাজধানী খ্যাত নওগাঁর সাপাহার উপজেলা হতে দেশের বিভিন্ন এলাকায় আম পরিবহনকারী যানবাহন জীবাণু মুক্ত করতে এবং বাজারে যানজোট এড়াতে নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন-২৬৫০ সাপাহার সাপাহার শাখা নানা উদ্যোগ গ্রহণ করেছে।

নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন-২৬৫০ সাপাহার শাখার সভাপতি মহরম হোসেন করোনা ভাইরাস প্রতিরোধে যানবাহনে জীবাণুনাশক স্প্রে, হান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করে যাচ্ছেন। মহামারীর প্রথম থেকেই মহরম হোসেন অসহায়, দরিদ্র ও শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে আসছেন।

আম ক্রয়ের জন্য সাপাহারে আসা ট্রাকসহ সকল প্রকার যানবাহন করোনা ভাইরাস মুক্ত রাখা ও সংক্রমন রোধে জীবাণু নাশক স্প্রে, স্যাভলন মিশ্রিত পানি দিয়ে যানবাহন পরিস্কার করা হয় নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন-২৬৫০ সাপাহার শাখার সভাপতি মহরম হোসেন এর নির্দেশে।

জানা গেছে, মৌসুম শুরু থেকে এ উপজেলায় দেশের বিভিন্ন এলাকা হতে আম বেচা-কেনার জন্য আসতে শুরু করে ক্রেতা-বিক্রেতা ও বেপারীরা। এ উপজেলা সহ আসেপাশের কয়েকটি উপজেলায় উৎপাদিত আম বেচা-কেনার জন্য নওগাঁ জেলার সর্ববৃহৎ আমের হাট সাপাহার বাজারে আসে তারা। এতে আম পরিবহনে যুক্ত হয় ছোট বড় বিভিন্ন প্রকার পরিবহন। যার ফলে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো চলে যায় আম পরিবহনকারী বিভিন্ন পরিবহনের দখলে। যাতে করে উপজেলা সদরের প্রায় দুই কিলোমিটার রাস্তা জুড়ে সৃস্টি হয় দীর্ঘ যানজোট।

যানজোট নিরসনে প্রতিবারের মতো এবার মহরম হোসেন এর নির্দেশে মৌসুমের শুরু থেকে নানা উদ্যোগ গ্রহন করে নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন-২৬৫০ সাপাহার শাখা।

ট্রাক, ট্যাংকলড়ি ও কভার্টভ্যান রাখার জন্য অস্থায়ী টার্মিনাল স্থাপন করা হয় উপজেলা সদর হতে প্রায় দেড় কিলোমিটার দূরে দিবর ব্রীজ মোড়ে।

মহরম হোসেন এর এমন সেবামূলক উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন সূধীজন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31