IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘মিরপুর উচ্ছেদ অভিযানে সমন্বয়হীনতা ছিল, তদন্তের নির্দেশ’নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তাররাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও মুদি দোকান হস্তান্তরকুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় অসহায় মানুষের হাতে চেক তুলে দিলেন এমপি ডাঃ আব্দুল বারীসিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপগোদাগাড়ী মারোইল মোড় জামে মসজিদ থেকে কবরস্থান পর্যন্ত রাস্থা পাকা করার দাবি এলাকা বাসিরযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা হামলায় বেঁচেছিলেন মোজতবা খামেনিবঙ্গোপসাগরে স্থল নিম্নচাপ,চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতবাঘায় আনসার-ভিডিপির ১০০০ বৃক্ষ রোপণের উদ্যোগ, প্রথম দিনে ৫০০ বৃক্ষ রোপণদুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নয়াপল্টনে তারানা হালিম ও সাজু খাদেমের কুশপুত্তলিকা দাহ

নয়াপল্টনে তারানা হালিম ও সাজু খাদেমের কুশপুত্তলিকা দাহ

ধূমকেতু নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সভাপতি ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ও অভিনেতা সাজু খাদেমের কুশপুত্তলিকা দাহ করেছে বিএনপি।

সোমবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে দলটির নেতাকর্মীরা ওই দুজনের কুশপুত্তলিকা দাহ করে।

বিএনপির অভিযোগ, ইতিহাস বিকৃত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করে মঞ্চনাটক তৈরির প্রতিবাদে তারানা হালিম ও সাজু খাদেমের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

মানববন্ধনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সম্প্রতি দেশের সরকারি-বেসরকারি একাধিক টিভি চ্যানেলে মান্নান হীরার ‘ইনডেমনিটি’ নাটক প্রচার করা হয়েছ। এর মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে উদ্দেশ্যমূলকভাবে খাটো করার অপচেষ্টা ও অপপ্রচার চালানো হয়েছে।

নাটকটির নির্মাতা ও কলাকুশলীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যেসব কুলাঙ্গার মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ‘চটি নাটক’ লিখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আজকে তো আপনারা টাকা-পয়সা পাচ্ছেন, মনে করছেন যে আপনাদের কিছু হবে না।

‘আমি আপনাদের বলে রাখি, এটা (‘ইনডেমনিটি’ নাটক) অনতিবিলম্বে প্রত্যাহার করুন। তা না হলে যেসব টেলিভিশনে এ ‘চটি নাটক’ প্রচার হবে এবং অন্যান্য যে সমস্ত জায়গায় প্রচার হবে জাতীয়তাবাদী শক্তির জনগণ তাদেরকে ঘেরাও করবে।’

প্রসঙ্গত বঙ্গবন্ধু হত্যার দায়মুক্তির প্রতিবাদে সম্প্রতি দেশের স্যাটেলাইট টেলিভিশন, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে সম্প্রচার হয় নাটক ‘ইনডেমনিটি’।

নাটকটিতে ’৭৫-এ জাতির পিতার নির্মম হত্যাকাণ্ডের পর রাষ্ট্রের ক্ষমতালোভী চক্রের পাকিস্তানের দোসরদের ক্ষমতা ভাগাভাগি এবং পর্দার আড়ালের ঘটনাও তুলে ধরা হয়।

কুখ্যাত সেই ইনডেমনিটি অর্ডিন্যান্সের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ স্বরূপ- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নিজস্ব অর্থায়নে এ মঞ্চনাটকটি নির্মাণ করে।

৪৩ মিনিটের নাটকের শুরুর উপস্থাপনা করেন বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সভাপতি ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, ফজলুর রহমান বাবু, চিত্রনায়ক রিয়াজসহ অনেকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মান্নান হীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ