IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা’‘যুক্তরাষ্ট্র ইউরোপকে বিভক্ত করতে চাইছে’‘১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে’রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যাঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিলপ্রাচ্য পলাশের ওভিসিতে মডেল ফারহানা জাহানবাঘায় বাজেটের তুলনায় পছন্দের পোষাকের দাম বেশিযতোই ঈদের দিন ঘনিয়ে আসছে ততোই বাড়ছে বেচা-কেনা,সাদাকাতকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন মিরাজমালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকেপুঠিয়ায় রাতের আঁধারে পুকুর খননে শিবু দাসের হানাউত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশতলেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৬৮৭জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকার
Home >> প্রবাস >> টপ নিউজ >> শত বছরের মধ্যে বিশ্বে ভয়ঙ্কর মহামারি : মোদি

শত বছরের মধ্যে বিশ্বে ভয়ঙ্কর মহামারি : মোদি

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, করোনাভাইরাস আধুনিক বিশ্বের ভয়ঙ্করতম তো বটেই, ১০০ বছরের মধ্যে ভয়ঙ্কর মহামারি। সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

মোদি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে ভারত টিকাকরণ করছে। কিন্তু পৃথিবীর অনেক দেশে টিকাকরণ এখনও শুরুই হয়নি। ভারতে যাদের করোনার ঝুঁকি বেশি, তাদের আগে টিকা দেওয়া হয়েছে।

তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের আগে যদি প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকা না দেওয়া হতো, তাহলে কী হতো, একবার ভেবে দেখুন। বেশিরভাগ স্বাস্থ্যকর্মীদের টিকাকরণ করা হয়েছে বলেই তারা নিশ্চিন্তে সেবার কাজ করে চলেছেন।

মোদি বলেন, ভারতে এখন পর্যন্ত ২৩ কোটি মানুষকে টিকা দেওয়া হয়ে গেছে। আমি যখন কথা বলছি, তখন এই টিটাকরণ সম্পূর্ণ হয়েছে। আমরা কম সময়ের মধ্যে অনেকটা লক্ষ্য পূর্ণ করেছি। গত বছর এপ্রিলে আমরা টিকা টাস্ক ফোর্স তৈরি করেছি। আরও দ্রুত টিকার সরবরাহ বাড়বে।

তিনি বলেন, দেশে ৭টি সংস্থা টিকা তৈরি করছে। ৩টি সংস্থা আলাদা আলাদা টিকার ট্রায়াল চালাচ্ছে। অন্য দেশ থেকেও টিকা কেনার বিষয়ে জোর দেওয়া হয়েছে। শিশুদের জন্যও দুটি টিকার ট্রায়াল চলছে। এই কম সময়ের মধ্যে টিকা তৈরি করা, মানবতার জন্য অনেক বড় পাওয়া। টিকা তৈরির পরেই দেশের খুব কম দেশে টিকা পৌঁছেছে। খবর আনন্দবাজারের

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news