IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বে করোনায় মৃত্যুর আরও সাড়ে ১৩ হাজার

বিশ্বে করোনায় মৃত্যুর আরও সাড়ে ১৩ হাজার

ধূমকেতু নিউজ ডেস্ক : মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ গত কয়েকটা দিন কিছুটা স্তিমিত হলেও গত দুই দিনে তা আবারও তাণ্ডব চালিয়েছে। টিকা কার্যক্রম চললেও তাই থামছে না মৃত্যুর মিছিল। যে মিছিলে গত ২৪ ঘণ্টায় শামিল হয়েছে আরও ১৩ হাজার ৬৫৯ জন। যার মধ্যে রেকর্ড ৬ হাজার ১৩৮ জনের মৃত্যু হয়েছে ভারতে। এই সময়ে বিশ্বে শনাক্ত হয়েছে আরও ৪ লাখ ১৩ হাজার ৪৩৫ জন।

করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনা রোগীর মোট সংখ্যা ১৭ কোটি ৫১ লাখ ৫৬ হাজার ৬৪৯। যাদের মধ্যে মারা গেছে ৩৭ লাখ ৭৬ হাজার ২৪৪ জন। এ পর্যন্ত ভাইরাসটির সংক্রমণ থেকে ১৫ কোটি ৮৯ লাখ ৫৭ হাজার ৮৩০ জন সুস্থ হলেও সক্রিয় রোগীর সংখ্যা এখনও ১ কোটি ২৪ লাখ ২২ হাজার ৫৭৫ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৪ হাজার ১৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৪৫২ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪২ লাখ ৬৪ হাজার ৬৮২। যার মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ১৩ হাজার ৫০৭ জনের। চিকিৎসাধীন ৫৩ লাখ ৯৭ হাজার ১৩০ জন।

এর পরের স্থানেই অবস্থান করা এশিয়ার জনবহুল দেশ ভারতে গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। তবে গত ২৪ ঘণ্টাতেই প্রাণহানি ঘটেছে রেকর্ড ৬ হাজার ১৩৮ জনের। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৯৩ হাজার ৮৯৬ জন। যাতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯১ লাখ ৮২ হাজার ৭২ জনে। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৬৯৫ জনের। চিকিৎসাধীন ১১ লাখ ৮৩ হাজার ৪৭৫ জন।

তালিকার তৃতীয় স্থানে থাকা ল্যাটিন আমেরিকার ফুটবলপ্রিয় দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৪৮৪ জনের এবং শনাক্ত হয়েছে ৮৭ হাজার ৯৭ জন। যা নিয়ে দেশটিতে এখন মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৭৯১ আর মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭১ লাখ ২৫ হাজার ৩৫৭। চিকিৎসাধীন ১০ লাখ ৪৮ হাজার ৭৫০ জন।

তালিকায় এরপরের স্থানে থাকা ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, যুক্তরাজ্য ও ইতালিতে সংক্রমণের সংখ্যা ৪০ থেকে ৬০ লাখের মধ্যে থাকলেও তুরস্ক বাদে অপর দেশগুলোতে মৃত্যু লাখ ছাড়িয়েছে। তবে সংক্রমণে ১৫ নম্বরে থাকা মেক্সিকোতে মৃত্যুর সংখ্যা ২ লাখ ২৯ হাজার ১শ ছাড়িয়েছে। আর ৩২ নম্বরে উঠে আসা বাংলাদেশে মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ছুঁইছুঁই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news